দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পূজা চেরির সঙ্গে অভিনয় করে বর্তমান প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার পরীমনির সঙ্গে যুক্ত হতে চলেছেন। আসছে সিয়াম-পরী’র নতুন চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।
পূজা চেরির সঙ্গে অভিনয় করে বর্তমান প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার পরীমনির সঙ্গে যুক্ত হতে চলেছেন। আসছে সিয়াম-পরী’র নতুন চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী এ পর্যন্ত বহু নাটক নির্মাণ করেছেন। এই গুনি নির্মাতা এই পর্যন্ত প্রায় চারশ’ এর বেশি (একঘণ্টা দৈর্ঘ্যের) নাটক পরিচালনা করেছেন। এবার তিনি প্রথম চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। তাঁর এই সিনেমা নাম ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটিতে অভিনয় করছেন বর্তমান টিনএজারদের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
গত বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রধান দুই অভিনয়শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা যায়, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন পরীমনি। দীর্ঘদিন পর নতুন সিনেমাতে কাজ করছেন পরীমনি।
এই বিষয়ে পরীমনি বলেছেন, ‘অনেকদিন ধরেই মনের মতো গল্প পাচ্ছিলাম না বলে নতুন কোনো সিনেমার সঙ্গে যুক্ত হইনি। চয়নিকা চৌধুরী দিদির এই গল্পটি ভালো লাগায় এতে অভিনয়ে রাজি হলাম। এই সিনেমাতে আমার সহশিল্পী সিয়াম আহমেদ। ওর সঙ্গেও আমার প্রথম কাজ হবে এটি। আশা করছি যে ভালো কিছু হবে।’
‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ অভিনয় শিল্পী। আগামী জুন হতে ‘বিশ্বসুন্দরী’র দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান।
This post was last modified on এপ্রিল ৪, ২০১৯ 12:46 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…