দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ক’দিন আগেই সেরা টিভি অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।
বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রী আসন্ন রমজানের ঈদকে ঘিরে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি একটি ওভিসির কাজও শেষ করেছেন। সম্প্রতি ফেসবুকে বিয়ের এক স্ট্যাটাস লিখে এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মেহজাবিনের এই স্ট্যাটাসের পর লাইক পড়েছে ৩২ হাজারেরও বেশি বার। সেখানে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজারের বেশি ইউজার।
মেহজাবিনের ফেসবুক স্ট্যাটাসটি এমন, ‘কাবিন হিসেবেও আমি তোমাকেই চাই, যদি কখনও বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেনো আমি তোমাকেই পাই।’ স্ট্যাটাসটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে। অনেকেই মনে করছেন, অচিরেই মেহজাবিন বিয়ের পিড়িতে বসছেন। বিষয়টি নিয়ে স্ট্যাটাসের নিচে অনেকেই নানা ধরনের মন্তব্যও করেছেন।
বিষয়টি নিয়ে মেহজাবিন বলেন, বিয়ে করা নিয়ে আমার এই স্ট্যাটাস নয়। ‘কাবিন হিসাবে আমি তোমাকেই চাই’ ফেসবুকে এই লেখাটা আসলে আমার একটি নাটকের সংলাপ। প্রতিদিনই আমাকে নিত্য নতুন চিত্রনাট্য পড়তে হয়। এগুলো মধ্যে দু-একটা সংলাপ আমার খুব ভালো লাগে। তখন ফেসবুকে সেটি শেয়ার করি। তখন সবাই মনে করে আমি বিয়ে করছি।
তিনি আরও বলেন, ডায়ালগটি আমার ভালো লেগেছে, তাই সেটিফেসবুকে দিয়েছি। এটি ঈদের একটি নাটকের সংলাপ। নাটকটির শেষটা সুন্দর। রাজিব হাসানের লেখায় ‘তোমাকে চাই’ নাটকটি পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। এতে মেহজাবিনের সহশিল্পী হলেন আফরান নিশো।
This post was last modified on মে ১৫, ২০১৯ 12:31 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…