দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয় নতুন কিছু নয়। এক্ষেত্রে বলিউড তারকারা বেশ এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয় নতুন কিছু নয়। এক্ষেত্রে বলিউড তারকারা বেশ এগিয়ে। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভালো লাগা থেকে। আবার কেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটানোর জন্য।
সেই সব ধর্মান্তরিত তারকাদের কথা আজ তুলে ধরা হলো:
৭০’র দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল হলেন ধর্মেন্দ্র-হেমা মালিনি। হেমার জন্ম হয় একটি হিন্দু তামিল পরিবারে। তার প্রেমিক ধর্মেন্দ্রও হিন্দু ছিলেন। তবে তাদের সম্পর্ক বিবাহে রূপ নিতে পারছিল না।
কেনোনা ধর্মেন্দ্র ছিলেন একজন বিবাহিত। তার প্রথম বিবাহিত স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হিন্দু শাস্ত্রমতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী কখনও দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তাই বিয়ের জন্য তাদের সামনে মাত্র একটি পথই খোলা ছিল। আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া। তারা করলেন ও তাই। দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ১৯৭৯ সালের ২১ আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন হেমা মালিনি এবং ধর্মেন্দ্র। বিয়ের পর হেমার নাম বদলে রাখেন আয়েশা আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলওয়ার খান।
এ আর রহমান। অস্কারজয়ী ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের একজন তিনি। সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামেই ব্যাপক পরিচিত তিনি। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার সেই সময়ের নাম ছিল এ এস দিলীপ কুমার।
এ আর রহমান সুফি সঙ্গীতের প্রেরণা হতেই ইসলামের প্রতি আকৃষ্ট হন। ১৯৮৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দিলীপ কুমার হতে ‘আল্লা রাখা রহমান’ অর্থাৎ তিনি এ আর রহমান-এ পরিণত হন।
বলিউড অভিনেত্রী অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন। তিনি ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর তার অভিনেত্রী ‘সানি’ ‘মারদ’ ‘সাহেব’ ছবিগুলো ব্যাপক ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলি খানকে বিবাহ করেন। যদিও সেই বিয়েটি শেষ পর্যন্ত টিকেনি।
বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছে অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নাম। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন এই অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ করে শর্মিলা মনসুর আলী পতৌদিকে বিয়ে করেন। শর্মিলার ৩ সন্তান হলেন সাইফ আলি খান, সোহা আলি খান, সাবা আলি খান। এরা সবাই প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। আর ধর্মান্তরিত হওয় পর তার নামকরণ করা হয় আয়েশা।
৯০’র দশকে বেশ কয়েকটি হিন্দি সুপার হিট ছবির নায়িকা হলেন মমতা কুলকার্নি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেও বেশ দ্যুতি ছড়িয়েছে। মমতা কুলকার্নি হঠাৎ করেই পর্দা থেকে উধাও হয়ে যান। পরবর্তীতে কারণ হিসেবে দেখা যায়, ২০১৩ সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করছেন মমতা।
This post was last modified on জুলাই ২৫, ২০১৯ 3:10 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…