দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হলো মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’। গানটিতে মডেল হয়েছেন রাইসা রিয়া এবং মডেল রঞ্জু সরকার। ‘আগুন কে লাগাইলো রে’ গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী। এটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী কনিকা রয়। এই মিউজিক ভিডিওটি মূলত রোমান্টিক গল্পের উপর নির্মিত হয়েছে। এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হলো মিউজিক ভিডিও ‘আগুন কে লাগাইলো রে’। গানটিতে মডেল হয়েছেন রাইসা রিয়া এবং মডেল রঞ্জু সরকার। ‘আগুন কে লাগাইলো রে’ গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী। এটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী কনিকা রয়। এই মিউজিক ভিডিওটি মূলত রোমান্টিক গল্পের উপর নির্মিত হয়েছে। এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম।
মিউজিক ভিডিও সম্পর্কে নির্মাতা তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় বলেছেন যে, সুন্দরভাবে মিউজিক ভিডিওটি পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। এই মিউজিক ভিডিওতে ডিওপি হিসেবে কাজ করেছেন এস এম জয়, রূপসজ্জায় জাহাঙ্গীর হাসান।
‘আগুন কে লাগাইলো রে’ এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের কাছেও খুব ভালো লাগবে। এই গানটিতে মডেল হিসেবে রাইসা রিয়া ও মডের রঞ্জু সরকার খুব ভালো অভিনয় করেছেন।
এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় মডেল রঞ্জু সরকার বলেছেন যে, ‘এই প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমার নতুন অভিজ্ঞতা হলো। গানটির কথাও অনেক সুন্দর। দর্শকের মাঝে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আমি মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতোটুকু করতে পেরেছি তা দর্শকরাই ভালো বলতে পারবেন।
মডেল রাইসা রিয়া এই মিউজিক ভিডিও সম্পর্কে তার এক প্রতিক্রিয়ায় বলেছেন যে, পরিচালক তাজুল ইসলাম এবং রঞ্জু সরকারের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গানের গল্পের রসায়নটা বেশ ভালো ছিল। গানটির কোরিওগ্রাফি করেছেন রফিকুল ইসলাম রনি। তিনি কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘আগুন কে লাগাইলো রে’ গানটি দর্শকরা ভালো ভাবেই নিবে। কারণ গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি।
মিউজিক ভিডিওটি বিশ্ব ভালবাসা দিবসে ক্রাউন মিউজিকের ব্যানারে মুক্তি পাবে বলে সংবাদ মাধ্যম সুত্রে জানানো হয়েছে।
This post was last modified on ফেব্রুয়ারি ৫, ২০২০ 1:31 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…