পশু হত্যার দায়ে উগান্ডায় এক ব্যক্তির ১১ বছরের কারাদণ্ড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উগান্ডায় বিপন্ন প্রজাতির বন্য পশু গরিলা হত্যার দায়ে ফেলিক্স বাইয়ামুকুমা নামে এক ব্যক্তিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, গত জুন মাসে একটি সংরক্ষিত এলাকায় ঢুকে ২৫ বছর বয়সী সিলভারব্যাক প্রজাতির একটি গরিলাকে হত্যা করেন ফেলিক্স। শুধু তাই নয়, পাশাপাশি একটি হরিণ এবং শূকর হত্যায়ও অভিযুক্ত হন ফেলিক্স।

আলজাজিরার এক খবরে বলা হয়, নিহত গরিলাটির নাম হলো রাফিকি। এটি ছিলো উগান্ডার সবচেয়ে বিখ্যাত গরিলা। এটি উগান্ডার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্গম জঙ্গলে অবস্থিত জাতীয় উদ্যানটির গরিলা দলের প্রধান ছিল। সেখানে মাত্র এক হাজারের কিছু বেশি গরিলা টিকে রয়েছে বলে মনে করা হয়। রাফিকি নামে ওই গরিলাটি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় ছিল।

Related Post

রাফিকি হত্যার কথা স্বীকার করে আদালতে ফেলিক্স বাইয়ামুকুমা দাবি করেন, ছোট আকারের পশু শিকারের উদ্দেশ্যে নিয়েই তিনিসহ তিনজন সংরক্ষিত একটি এলাকায় ঢুকেছিলেন। এই সময় গরিলাটি তাকে আক্রমণ করলে আত্মরক্ষা করতে গিয়েই তিনি গরিলাটিকে হত্যা করেছেন।

উগান্ডা ওয়াইল্ডলাইফ অথোরিটির নির্বাহী প্রধান স্যাম মওয়ান্ধা জানিয়েছেন যে, এই হত্যাকাণ্ডের জেরে ফেলিক্সের বাকি তিন সঙ্গীও এখন কারাগারে রয়েছেন। তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on আগস্ট ১, ২০২০ 1:29 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে