দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে, কোনও দেশকে কারও ভাগ্য নিয়ন্ত্রণ করতে ও ‘বিশ্বের বসের’ মতো আচরণ করতে দেবে না চীন।
মঙ্গলবার ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অধিবেশনে ভাষণে এমন কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শি জিনপিং বলেন, বৈশ্বিক বিষয়ে আধিপত্য, কারও ভাগ্য নিয়ন্ত্রণ কিংবা ডেভেলপমেন্ট পুরোটাই নিজের কব্জায় রাখার অধিকার কারও নেই। চীনা প্রেসিডেন্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে যে, আধিপত্যবাদী, উৎপীড়ক কিংবা বিশ্বের বস নয় বরং যেকোনো দেশকে যা খুশি তাই করতে দিতে হবে। শি কারও নাম উল্লেখ না করলেও দৃশত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত করেছেন।
জাতিসংঘে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে শি জিনপিং বলেন, বিশ্বের সর্ববৃহৎ এই সংস্থাকে সঠিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, যার মুঠোর শক্তি বেশি আছে, তারা যেনো কোনো অবস্থাতেই দুর্বলদের ওপর আধিপত্য করতে না পারে। নিয়ম এবং বিধি মেনে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ও তাদের স্বার্থের সমন্বয়ও করতে হবে।
শি জিনপিং বলেন, বিশ্বের বড় দেশগুলোর আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠা ও নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা দরকার। তিনি আরও বলেন, এক্ষেত্রে কোনও ব্যতিক্রম কিংবা দ্বৈত মানদণ্ড থাকবে না কিংবা আন্তর্জাতিক আইনকে অন্য দেশের বৈধ অধিকার ও স্বার্থ কিংবা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার অজুহাত হিসেবে ব্যবহার করা মোটেও উচিত হবে না।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ২৩, ২০২০ 9:40 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…