ভিডিওতে ভুল তথ্য দিলেই ব্যবস্থা নেবে ইউটিউব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনকে দিন জনপ্রিয় হচ্ছে ইউটিউবের ভিডিও। পিসি বা মোবাইল খুলেই আগে ইউটিউবে ঢোকেন সবাই। এবার সেইসব ভিডিওতে ভুল তথ্য দিলেই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলো ইউটিউব।

জানা গেছে যে, ভিডিওতে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকারদের কাছ হতে টেক্সট ও লিংক দেখানো শুরু করবে ইউটিউব। মেইল-ইন ব্যালট সম্পর্কিত ভিডিওতে এই ফ্যাক্ট চেকার বসানোর কথা চিন্তা-ভাবনা করছে এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভুল তথ্য দমনের প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে ইউটিউব বলেছে, গত বছর ব্রাজিল ও ভারতে প্রথম চালু হওয়া তৃতীয় পক্ষের ভোটার নিবন্ধন সংক্রান্ত অনুসন্ধান সংক্রান্ত প্রশ্নের তথ্য পরীক্ষায় একটি তথ্য পর্যবেক্ষণ প্যানেল গঠন করা হয়েছে। তারাই মেইলে ভোট প্রদান সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করবে।

Related Post

ইতিপূর্বে অনলাইন হতে ক্ষতিকর কনটেন্ট সরানোর লক্ষ্যে প্রথম পদক্ষেপের বিষয়ে বড় বিজ্ঞাপনদাতাদের সঙ্গে একমত হয়েছে ফেসবুক, ইউটিউব ও টুইটার।

সম্প্রতি ওয়ার্ল্ড ফেডারেশন অফ অ্যাডভার্টাইজারস-এর ঘোষণা করা চুক্তিমতে বিদ্বেষমূলক বক্তব্য ও হয়রানির মতো ক্ষতিকর কনটেন্টের জন্য প্ল্যাটফর্মগুলোকে একটি সাধারণ ব্যাখ্যা দাঁড় করাতে হবে ও অভিযোগের জন্য একটি মানও নির্ধারণ করতে হবে।

বাইরের নিরীক্ষক দিয়ে কনটেন্ট যাচাই-বাছাই ব্যবস্থা পরীক্ষা করাতেও সম্মতি দিয়েছে এইসব প্ল্যাটফর্মগুলো। বিজ্ঞাপনের সঙ্গে কোন কনটেন্ট দেখানো হবে সেগুলোর ওপর বিজ্ঞাপনদাতাদেরকে আরও নিয়ন্ত্রণ দিতে রাজি হয়েছেন তারা।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুলাই ১৪, ২০২৫ 11:20 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে