কোলকাতা হাইকোর্ট বলেছে: নিজের পছন্দ মতো বিয়ে ও স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করা যাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতা হাইকোর্ট বলেছে, প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি নিজের পছন্দ মতো বিয়ে ও স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে পারবেন।

যে কোনো ব্যক্তি নিজের পছন্দ মতো বিয়ে ও স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে পারবেন। এতে কেও হস্তক্ষেপ করতে পারবেন না- এমন মন্তব্য করেছেন কোলকাতার উচ্চ আদালত। ভিন্নধর্মের একজনকে বিয়ে করার পর মেয়ের বাবা আদালতে একটি পিটিশন দায়ের করেছিলেন। যার প্রেক্ষীতে আদালত এমন মন্তব্য করলো।

মামলায় বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের পছন্দে বিয়ে করেন এবং স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেন ও বাবার বাড়িতে না ফেরেন, সেক্ষেত্রে কেও হস্তক্ষেপ করতে পারেন না।

Related Post

বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে, বাবার সন্দেহের ভিত্তিতে ২৩ ডিসেম্বর অতিরিক্ত সরকারি আইনজীবী শৈবাল বাপুলির সঙ্গে তার চেম্বারে দেখা করবেন ওই তরুণী। এতে বলা হয় যে, আইনজীবীর সঙ্গে তরুণীর সাক্ষাতের সময় অন্য কেও সেখানে থাকবেন না। এমনকি তার স্বামীও থাকতে পারবেন না। আদালতে সংক্ষিপ্ত রিপোর্টটি জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি হয় ২৪ ডিসেম্বর।

১৯ বছরের এক তরুণী ভিন্নধর্মের এক ব্যক্তিকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেন মেয়েটির বাবা। বাবার অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করেন পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে তরুণী জানিয়েছেন যে, নিজের ইচ্ছায় তিনি বিয়ে করেছেন।

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on ডিসেম্বর ২৪, ২০২০ 10:11 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে