দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকার রাস্তায় আবারও বন্দুকবাজদের হামলায় এক নারী-সহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ার একটি জনপ্রিয় সড়কে। এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
মার্কিন পুলিশ জানিয়েছে যে, প্রতি সপ্তাহান্তের মতো শনিবারও শহরের প্রচুর মানুষ সাউথ স্ট্রিটের রাস্তায় আনন্দ করতে বের হন। সেই সময় কয়েক জন বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু ঘটে।
এই ১১ জন আহতের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। এই ঘটনায় পুলিশ এখনও অবধি কাওকে গ্রেফতার করতে পারেনি। তারা জানিয়েছেন যে, এই ঘটনার দায় এ পর্যন্ত কেও স্বীকার করেনি।
ঘটনাস্থল হতে বেশ কয়েকটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গোলাগুলির পর পালিয়ে গেছে বন্দুকধারীরা।
পুলিশ জানিয়েছে যে, শনিবার পরিস্থিতি সামাল দিতে রাত পেরিয়ে গেছে। যে কারণে দোষীদের চিহ্নিত করা যায়নি। রবিবার সকালে আশেপাশের দোকানপাট খুললে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, আমেরিকায় একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। যে কারণে দেশটির সর্বোচ্চ মহলেও উদ্বেগ বেড়েছে। ইতিমধ্যেই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক আইন সংশোধনের কথা বলেছেন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুন ৬, ২০২২ 10:23 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…