দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ঘুড্ডি’ খ্যাত কিংবদন্তী নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর চিত্রনাট্য এবংপরিচালনায় নতুন ছবি ‘যা হারিয়ে যায়’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে চ্যানেল আইয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্প অবলম্বনে ‘যা হারিয়ে যায়’ ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচিত মুখ আফজাল হোসেন। এই ছবিতে বাউল সূত্রধর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এই চরিত্র নিয়ে এরআগে নির্মাতা জানিয়েছিলেন যে,‘মূল গল্পে রবীন্দ্র বাউল চরিত্রটিই নেই। চিত্রনাট্যর প্রয়োজনে রবীন্দ্র বাউল চরিত্রটি যোগ করা হয়। আফজাল হোসেন এই চরিত্রে ভীষণ ভালো অভিনয় করেছেন।’
ছবিতে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করেছেন গাজী নূর আর রতন চরিত্রে ঝিলিক জান্নাত। তাছাড়া আরও অভিনয় করেছেন তুষার খান, মাসুম বাশার প্রমুখ।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শকরা এই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুলাই ৭, ২০২২ 3:12 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…