Categories: বিনোদন

টম ক্রুজের পরের ছবির শুটিং পৃথিবীর বাইরে হবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছুদিন পূর্বেই হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ কোনো স্টান্ট ছাড়াই প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন তার ভক্তদের। এবার আরও বড় চমক হলো পৃথিবীর বাইরে শুটিং করে হলিউডে রেকর্ড গড়তে চলেছেন টম ক্রুজ।

এনওয়াই পোস্টের রিপোর্টে জানা যায়, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টম ক্রুজ। এই ছবির শুটিং করা হবে মহাকাশে। সেখানকার স্পেস স্টেশনে থাকবেন তিনি।

এই বিষয়ে অভিনেতা এবং নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গেও কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাচ্ছেন টম ক্রুজ।

Related Post

টম ক্রুজের সাহস সম্পর্কে সকলেরই জানা। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও কাজটি করতে চান এই অভিনেতা। সব ধরণের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করতে চান টম ক্রুজ। সবকিছু পরিকল্পনা মতো যদি এগোয়, তাহলে এবার রেকর্ড গড়তে চলেছেন এই অভিনেতা। তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on অক্টোবর ১২, ২০২২ 9:45 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে