উড়ন্ত বিমানের ডানায় হেটে রেকর্ড করলেন ৯৩ বছর বয়সের বৃদ্ধ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ ব্রিটিশ নাগরিক টম ল্যাককি নামে ৯৩ বছরের এক ডানপিটে বৃদ্ধ আইরিশ সাগরের উপরে উড়ন্ত এক বিমানের ডানাতে হেটে বিশ্ব রেকর্ড গড়েছেন।


২০০৫ সালে ৮৫ বছর বয়সে লেককি উড়ন্ত বিমানের ডানায় হেঁটে এবং দাঁড়িয়ে থেকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নিজের নাম লেখান। আর এবার ২০১৩ সালে, লেককি ১ ঘন্টা ২১ মিনিট উড়ন্ত বিমানের ডানায় হেঁটে এবং দাঁড়িয়ে থেকে নিজের গড়া আগের রেকর্ড নিজেই ভাঙলেন।

নিজের এমন কর্মের বিষয়ে জানতে চাইলে টম ল্যাককি বলেন, “আমি সুস্থভাবে নিচে নেমে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তবে বিমানের ডানায় অবস্থানকালে আমি রিফ্রেশ একটা অনুভূতি পেয়েছি যেটা অসাধারণ।” তিনি আরও বলেন, “এটি ছিল অসাধারণ একটি বিমান ভ্রমণ, তবে বিমানের ইঞ্জিন এবং বাতাসের শব্দ অনেক আকর্ষণী ছিল। আমি উপর থেকে সাগরের অনেক জাহাজ এবং এর নাবিকদের দেখেছি। এছাড়াও অনেক গাড়িও দেখেছি যা ক্ষুদ্র খেলনার মত লাগছিল ঐ অবস্থান থেকে।”

Related Post

নিজের গড়া নতুন রেকর্ড বিষয়ে টম ল্যাককি বলেন, “প্রথমদিকে এটি অবশ্যই ভয়ের ছিল, তবে এখন তা নেই কারণ আমি আমার নিজের রেকর্ড ভেঙ্গেছি। আমি দীর্ঘ সময় ধরে বিমানের ডানায় অবস্থান করছিলাম এবং পাইলট অবশ্য যেকোনো সময় আমাকে নিচে নামিয়ে আনতে প্রস্তুত ছিলেন; তবে ঈশ্বরকে ধন্যবাদ তার প্রয়োজন হয়নি।”

সূত্রঃ মেট্রো

This post was last modified on মে ৩০, ২০২৩ 11:52 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে