Categories: বিনোদন

৩০ ডিসেম্বর প্রচারিত হবে: এবারের ‘ইত্যাদি’র পর্ব ধারণ ফেনীতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বটি ধারণ করা হয়েছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসসমৃদ্ধ জেলা ফেনীতে। এটি উপস্থাপনা করে আসছেন দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

গত ১৭ ডিসেম্বর দেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইত্যাদি অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।

ইত্যাদির ধারণ উপলক্ষে ফেনীতে ছিল যেনো উৎসবের আমেজ। জেলা প্রশাসন এবং ফেনী পৌরসভার সহযোগিতায় ধারণ কার্য চলে সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত।

Related Post

এবারের অনুষ্ঠানে আধুনিক এবং ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই এবং ডলি সায়ন্তনী। রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচও। এই গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, আর সুর করেছেন- হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, আর কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, পুলক এবং রিয়াদ।

আরও রয়েছে ফেনীর ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও কীর্তিমান ব্যক্তি এবং ফেনীর সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। আরও রয়েছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নানি-নাতির কথার ফুলঝুরি। তাছাড়াও মঞ্চে ফেনী অঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা নিয়ে রচিত নাটকে অভিনয় করেছেন ফেনীর কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী।

নিয়মিত পর্বসহ এবারও থাকছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এবারের ইত্যাদিতে দর্শকের হাতে পুরস্কার তুলে দেন নন্দিত অভিনেত্রী ফেনীকন্যা শমী কায়সার। রয়েছে তার একটি ভিন্নরকম সাক্ষাৎকারও। ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার বাংলা খবরের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন যথারিতি হানিফ সংকেত। আর নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on ডিসেম্বর ২৬, ২০২২ 4:19 pm

স্টাফ রিপোর্টার

View Comments

  • Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  • Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে