ডিবিএইচ শুরু করেছে ইসলামিক ফাইন্যান্সিং উইং “ডিবিএইচ ইসলামিক”

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের সর্ববৃহৎ হোম ফাইন্যান্স প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি -এর ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের কার্যক্রম শুরু করেছে, যার নাম ‘ডিবিএইচ ইসলামিক’।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইসলামিক ফাইন্যান্সিং উইংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রধান অতিথি নাসির এ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএইচ-এর শরিয়া’হ সুপারভাইজরি কমিটির সদস্য, স্বনামধন্য ইসলামিক ব্যাংকার ফরিদউদ্দিন আহমেদ।

এই সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নাসিমুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিবিএইচ এর চেয়ারম্যান নাসির এ চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে আশা প্রকাশ করেন যে, ‘ডিবিএইচ ইসলামিক’ শরিয়া’হ সম্মতভাবে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের কাছে অচিরেই একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিত হবে।

Related Post

ডিবিএইচ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নাসিমুল বাতেন বলেন, ডিবিএইচ ইসলামিক ফাইন্যান্সিং উইং -এর উদ্বোধন ডিবিএইচ এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ডিবিএইচ তার বর্তমান সেবাসমূহের পাশাপাশি গ্রাহকদের মুদারাবা ডিপোজিটস ও ইসলামিক হোম এবং কার ফাইন্যান্সিং সেবাসমূহ প্রদান করবে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, এর আগে এপ্রিল ১০, ২০২৩ তারিখে ডিবিএইচ -এর শরীয়া’হ-ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং উইং (IFW) চালু করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করে। ডিবিএইচের বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, গাজীপুর, সাভার এবং নারায়নগঞ্জে শাখা অফিস রয়েছে ও ডিবিএইচের ইসলামিক সেবাসমূহ গ্রাহকরা সকল শাখা থেকেই নিতে পারবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মে ১৪, ২০২৩ 11:55 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে