দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাদের এই রোগের হাত ধরেই যে শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো হাজার রকমের রোগ, সেটি বুঝতে অনেক সময় বেশ দেরি হয়ে যায়।
ডায়াবেটিসের রোগী এখন ঘরে ঘরে। জীবনযাত্রায় অনিয়ম, প্রবল কর্মব্যস্ততা এবং মানসিক চাপের কারণে এই রোগের প্রপোকতা বাড়ছে। বয়স ৩০ পেরোতে না পেরোতেই অনেকেই আক্রান্ত হচ্ছেন এই রোগে। এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো হাজার রকমের রোগ।
রক্তে ইনসুলিনের অভাবই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। এই বিষয়ে চিকিৎসকরা বলেছেন, জীবনযাত্রায় খানিকটা পরিবর্তন আনলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যে কোনও শারীরিক সমস্যা যদি প্রাথমিক অবস্থায় ধরা সম্ভব হয়, তাহলে চিকিৎসা শুরু করতেও বেশ সুবিধা হয়। না হলে চুপিসারে বাড়তে থাকে এমন অনেক রকম রোগ, যা থেকে পরবর্তী সময় প্রাণসংশয় পর্যন্তও ঘটতে পারে।
হৃদরোগ সংক্রান্ত জটিলতা সৃষ্টি
দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ধমনীতে মেদ জমার আশঙ্কাও বেড়ে যেতে পারে। রক্তে ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেলে রক্তবাহী ধমনীর পথ তখন সরু হয়ে যায়, যা রক্ত সঞ্চালনের গতি অত্যন্ত শ্লথ করে দেয়।
স্নায়ুর জটিলতা সৃষ্টি
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে হাত-পায়ের স্নায়ুর সমস্যাও দেখা যায়। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয়, ‘নিউরোপ্যাথি’। এই রোগ হলে হাতের কিংবা পায়ের পাতায় জ্বালা ভাব, ব্যথা, অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
কিডনি সমস্যা সৃষ্টি
ডায়াবেটিস থাকলে চিকিৎসকরা প্রথমেই সতর্ক করেন কিডনি সম্পর্কে। কারণ হলো, রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিডনি তার কার্যক্ষমতাও তখন হারিয়ে ফেলে। যে কারণে শরীরে ফ্লুইডের পরিমাণও তখন বেড়ে যায়। যা থেকে পরবর্তীকালে কিডনি বিকল হয়ে যাওয়াও অস্বাভাবিক কিছু নয়।
চোখের সমস্যা সৃষ্টি
সাধারণত রক্তে শর্করা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে তা চোখের রেটিনার রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত করে। চিকিৎসা পরিভাষায় যার নাম হলো ‘রেটিনোপ্যাথি’। দীর্ঘদিন ধরে রক্তে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও তখন উড়িয়ে দেওয়া যায় না।
মুখের সমস্যা সৃষ্টি
ডায়াবেটিস থেকে দাঁতের নানা রকম সমস্যাও হতে পারে। দাঁতে ব্যাক্টেরিয়ার বাড়-বাড়ন্ত হলে মুখে দুর্গন্ধ, মাড়িতে সংক্রমণ ও মুখের ভিতর ঘায়ের প্রবণতাও বা়ড়ে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মে ১১, ২০২৩ 1:08 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…