Categories: বিনোদন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এনটিভির ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার ৪র্থ দিন যা থাকবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি পুরো অনুষ্ঠানসূচি আমরা আগের দিন প্রকাশ করবো। আশা করি ঈদের এইসব অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আজ ৪র্থ দিন (১৪ এপ্রিল) এর অনুষ্ঠান দেখে নিন।

ঈদ উল ফিতরের ৪র্থ দিন

০৮:০০ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৩। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।

Related Post

০৮:৩০ নৃত্যানুষ্ঠান: মন মহুয়ার তালে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: বিভিন্ন অঞ্চলের আদিবাসী শিল্পীবৃন্দ।

০৯:০০ একক নাটক: রঙ রাধিয়া। রচনা ও চিত্রনাট্য: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, সাবেরী আলম, এজাজ বারী, আনোয়ার শাহী, মুহিত তমাল, রুবাইয়াত এশা প্রমূখ।

১০:০৫ বাংলা ছায়াছবি: বাদশা। পরিচালনা: বাবা যাদব। অভিনয়ে: জিৎ, নূরসাত ফারিয়া, ফেরদৌস প্রমূখ।

০২:৩০ টেলিফিল্ম: ধানসিঁড়ি। রচনা ও পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান, আরিফ আপন, দেবাশীষ চক্রবর্তী, দীপু প্রমূখ।

০৫:১০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: গান চিরন্তন (আলী হোসেন)। উপস্থাপনা: তামান্না খন্দকার। প্রযোজক: জাহাঙ্গীর চৌধুরী। অংশগ্রহণে: অপু আমান এবং তানজিনা করিম স্বরলিপি।

০৬:৪৫ ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। পর্ব ০৪। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, রত্মা খান, টুটুল চৌধুরী প্রমূখ।

০৭:৫৫ একক নাটক: প্রেমের খবর। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, রেশমী আহমেদ প্রমূখ।

০৯:৩০ একক নাটক: ঘুণপোকা। রচনা: রিজভী আলামিন। পরিচালনা: তারেক রেজা রহমান সরকার। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা, পাপিয়া, ছায়াবিথী সরকার প্রমূখ।

১১:০৫ একক নাটক: চাপ। রচনা ও পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমূখ।

১২:০০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে: হৈমিন্তী রক্ষিত দাশ, লায়লা, আশিক, রাফাত শাহরিয়ার ও লুবনা ইয়াসমিন দোয়েল। তথ্যসূত্র: এনটিভি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on এপ্রিল ৯, ২০২৪ 1:56 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে