দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি দাবি করেছেন, সিরিয়ায় সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও তুরস্ক দেশটির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে গতকাল শনিবার (৪ জানুয়ারি) প্রেসিডেন্ট এরদোয়ান বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
এরাদোগান বলেছেন যে, আমরা সরাসরি সিরিয়াতে পা রাখিনি, তবে আমরা দেশটির প্রতিটি ইস্যুতে ব্যাপকভাবে মনোযোগ দিয়েছি এবং সেগুলো মোকাবিলা করেছি ও দেশটিকে বর্তমান অবস্থায় নিয়ে এসেছি। এখন সিরিয়ায় আবারও সূর্য উঠছে। তুরস্কের ওর্দু প্রদেশে একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে বক্তৃতা করার সময় এরদোয়ান এইসব মন্তব্য করেন। তিনি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে তুরস্কের আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও তুলে ধরেন।
এরদোয়ান বলেন, তুরস্কের সীমান্ত সুরক্ষায় সক্রিয় দৃষ্টিভঙ্গি ও বহুমুখী কৌশল ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে। তিনি আরও যোগ করেন যে, এই অঞ্চলে ঐতিহাসিক পরিবর্তনগুলো আমাদের সীমান্তের বাইরে ঘটছে। সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে এরদোয়ান আরও বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নইতো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।
গত মাসের শুরুর দিকেই সিরিয়ার ক্ষমতাসীন তুরস্ক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৈরীতা তৈরি হয়। ইতিমধ্যেই কুর্দিপন্থি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছিলেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের সংসদে একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন- তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে। সিরিয়ায় চলমান ঘটনাবলীকে তুরস্কের কৌশলগত অগ্রগতির অংশ হিসেবেই দেখছেন এরদোয়ান। তার মতে, এই অঞ্চলে তুরস্কের নীতিমালা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই এগোচ্ছে।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জানুয়ারি ৫, ২০২৫ 11:04 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…