দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোন উদ্ভাবনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো নতুন বছর উপলক্ষে এর ভক্ত এবং ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার।

বছরের শুরুতেই ব্যবহারকারীরা টেকনো’র ক্যামন সিরিজে পাবেন অবিশ্বাস্য এত অফার, যা নতুন বছর উদযাপনের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।
টেকনো ক্যামন ৩০ স্মার্টফোন কিনলেই গ্রাহক পাবেন একটি ফ্রি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যা ব্যবহারকারীদের কোনও ঝামেলা ছাড়া নির্বিঘ্নে মিউজিক উপভোগ করতে সাহায্যও করবে। এছাড়াও, ক্যামন ৩০এস কেনার সময় ক্রেতারা ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন; যে কারনে ব্যবহারকারীদের স্ক্রিন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না।
এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের সঙ্গে সঙ্গে ক্যামন ৩০ স্মার্টফোনে আরও রয়েছে ৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে এবং ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য রয়েছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। সারাদিনের সকল কাজের জন্য এই ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা।
ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা) দিয়ে ব্যবহারকারীরা দিনে বা রাতে যে কোনো পরিস্থিতিতে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। এতে আরও রয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেট। বাজারে ক্যামন ৩০ স্মার্টফোনটি আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন এই ৩টি রঙে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের ২৫৬ জিবি রম এবং ৮ জিবি র্যাম (৮জিবি এক্সটেন্ডেবল র্যাম সুবিধাসহ) ভ্যারিয়েন্টটির মূল্য বর্তমানে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
ক্যামন ৩০এস ডিভাইসে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর ও সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস স্মার্টফোনে রয়েছে হেলিও জি১০০ প্রসেসর।
এই স্মার্টফোনে আরও রয়েছে ২৫৬ জিবি রম, ১৬ জিবি র্যাম (৮ জিবি জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), আইপি৫৪ পানি এবং ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। চোখের সুরক্ষা নিশ্চিত করবে এই স্মার্টফোনের টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশনসহ ব্লু লাইট প্রোটেকশন ফিচার।
এছাড়াও এই স্মার্টফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার ও এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো আরও বেশ কিছু উন্নত এআই ফিচারও রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী এবং নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। এই ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org