The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রকাশ পেলো ‘জংলি’র টিজার [টিজার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মুক্তি পেলো ‘জংলি’র টিজার। টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন তার ভক্তরা। টিজার প্রকাশের ৩ দিন পার না হতেই ৩ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে। অনুরাগীরা টিজারের কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্যও করেছেন।

প্রকাশ পেলো ‘জংলি’র টিজার [টিজার] 1

দেখা যাচ্ছে দাড়ি, চুল, চোখে সানগ্লাস পরা এক যুবক হেঁটে যাচ্ছে। ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘বারুদ, আগুন ও হাওয়া, এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেলের কাছে। এরপরই বিস্ফোরণ। ধীরে ধীরে বোঝা যায় যুবকটি আর কেও নন সিয়াম আহমেদ।

বাংলা সিনেমায় সিয়ামকে বেশির ভাগ সময়ই দেখা যায়, রোমান্টিক চরিত্রে। ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা টিজার এবারের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের জন্য।

মুক্তির পর হতেই ‘জংলি’র টিজারের প্রশংসা করেছেন ভক্ত-অনুসারী ও ইউটিউবাররা। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার দেখে অনেকেই সিনেমাটির গল্প নিয়ে প্রেডিকশন করছেন। টিজার দেখেই আন্দাজ করা গেছে যে, ক্রিকেট ব্যাট সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে, নায়কের মারধরের প্রধান অস্ত্রও এটি। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে। ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়েও নানা ধরনের জল্পনা করলেও টিজারে সেটি অবশ্য খোলাসা করা হয়নি।

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। যারমধ্যে কিছু সিনেমা ইতিমধ্যেই রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়েও রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

দেখুন টিজারটি

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali