দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অবশেষে কিছুদিন ধরে টেক অঙ্গনে চলে আসা গুঞ্জন সত্যি করে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন পণ্য আইপ্যাড এয়ার ৯.৭ ইঞ্চি আলট্রা স্লিম ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিল।
অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক আইপড এয়ারের ঘোষণা দেন, এটি ৯.৭ ইঞ্চি ডিসপ্লে এবং আধুনিক সব ফিচারে ভরপুর। এছাড়া এই নতুন মডেলের আইপ্যাড থাকছে আলট্রা স্লিম বডি, যা এর সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
আইপড এয়ার দেখতে যেমনঃ অ্যাপল তাদের নতুন পণ্য আইপ্যাড এয়ারে আলট্রা স্লিম এবং হালকা ওজনের মাধ্যমে একে দিয়েছে অসাধারণ সৌন্দর্য। যেকোনো মানুষের প্রথম দেখায় এটি ভালো লাগবে। অ্যাপেলের ভাষ্য মতে নতুন এই আইপড এয়ার আগের পণ্য থেকে অনেকটা হালকা এবং অনেকটা স্লিম। এটি ৪৩% কম পাতলা আগের পণ্য যেখানে ৯.২ মিমি ছিল সেখানে আইপড এয়ার ৭.৫ মিমি।
যা যা থাকছেঃ নতুন এই আইপ্যাড ওজনে কেবল ১.০lb ফলে বুঝাই যাচ্ছে এতে ব্যবহারিত আভ্যন্তরীণ ডিভাইস সমূহ অনেক হালকা এবং সংকীর্ণ। তবে ওজনে কম হলেও আইপড এয়ারে রয়েছে হাই কনফিগারেশান যা ৬৪ বিটের ডেক্সটটপ কম্পিউটারের ক্ষমতা রাখে। এছাড়া এর রয়েছে রেটিনা ডিসপ্লে সহ M7 motion coprocessor।
এছাড়া এতে সংযুক্ত করা হয়েছে পিছনের ৫ ম্যাগা পিকচাল ক্যামেরা যাতে থাকছে মিমো প্রযুক্তি এবং ফ্রন্ট হাই ডেফিনেশান ক্যামেরা সুবিধাও থাকছে। এ ক্যামেরা ওয়াইফাই’তে অনেক দ্রুত রেসপন্স করতে পারে এবং হাই ডেফিনেশান ছবি ধারণ করতে পারে।
মূল্য যেমন রাখা হয়েছেঃ ১৬ গিগাবাইটের ওয়াইফাই মডেলের আইপ্যাড এয়ারের মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৯ হাজার টাকা। অপর দিকে ১৬ গিগাবাইটের সেলুলার ভার্সনের মূল্য ধরা হয়েছে ৬২৯ ডলার যা বাংলাদেশী টাকায় ৪৯ হাজার টাকা প্রায়।
তবে এখনই আপনি আইপ্যাড এয়ার হাতে পাচ্ছেন না এটি বাজারে আসবে নভেম্বরের ১ তারিখ।
ধন্যবাদান্তেঃ দি টেকজার্নাল
This post was last modified on অক্টোবর ২৬, ২০১৩ 11:29 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…