The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মার্কিন হামলার জবাবে বাহরাইনসহ ২টি দেশে ইরানের পাল্টা আক্রমণ

MANAMA, BAHRAIN - FEBRUARY 28: Smoke rises after Iran carried out a missile strike on the main headquarters of the U.S. Navy’s 5th Fleet in Manama in retaliation against US-Israeli attacks, in Bahrain February 28, 2026. ( Stringer - Anadolu Agency )

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের কেশম দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

মার্কিন হামলার জবাবে বাহরাইনসহ ২টি দেশে ইরানের পাল্টা আক্রমণ 1

বুধবার (৩ জুন) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা কুয়েত এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট সম্পদের ওপরেও আক্রমণ চালায়।

অপরদিকে, সত্যতা স্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন বহর কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে। তবে মার্কিন বাহিনীর দাবি, ওই হামলা প্রচেষ্টা সফল হয়নি।

সেন্টকম আরও জানিয়েছে, তারা কেশম দ্বীপে একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাটি ড্রোন পরিচালনার কাজেও ব্যবহৃত হচ্ছিল।

এদিকে কুয়েত এবং বাহরাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার খবর পাওয়া যায়, যা অঞ্চলজুড়েই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট মেহর নিউজ এজেন্সি জানিয়েছে যে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়।

ইরান জানিয়েছে যে, সম্ভাব্য যে কোনো হামলা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। একইসঙ্গে দেশটি সতর্ক করে বলেছে যে, সংঘাত আরও বিস্তৃত হলে কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
bn_BDBengali