Categories: সাধারণ

অবরোধে নাশকতা: লাইন উপড়ে ফেলায় দুর্ঘটনায় ধুমকেতু এক্সপ্রেস ॥ ২৫ জন আহত ॥ ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আবার রেলে নাশকতার ঘটনা ঘটেছে। রেল লাইন উপড়ে ফেলায় ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে ধুমকেতু এক্সপ্রেস। ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গভীর রাতে কে বা কারা রাজশাহীর নন্দনগাছী নামক স্থানে রেল লাইন উপড়ে ফেললে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গভীর রাত হওয়ায় দুর্ঘটনার পরে অন্ধকারের মধ্যে যাত্রীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। রাত আড়াটা পর্যন্ত কোনো উদ্ধারকারী তাদের কাছে এসে পৌঁছায়নি বলে ট্রেনে অবস্থানরত যাত্রীরা জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধ চলছে। গত সপ্তাহের অবরোধেও বহু ট্রেন লাইন উপড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে।

This post was last modified on ডিসেম্বর ১, ২০১৩ 10:12 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে