দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিন। আজও বিভিন্ন স্থানে রেলে নাশকতাসহ ব্যাপক সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গভীর রাত থেকেই শুরু হয় অবরোধের এসব কর্মকাণ্ড। রাতে রাজশাহীতে রেল লাইন উপড়ে ফেলায় ধুমকেতু এক্সপ্রেস ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হলে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চাঁদপুরের শাহরাস্তিতে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এ ঘটনা ঘটে শনিবার।
এদিকে আজ রাজধানীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। ফার্মগেটে সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। মিরপুরে পিকেটিং হয়েছে। যাত্রাবাড়ী, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে ১৮ দলীয় সমর্থকরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, আগুন, ভাঙচুর, ককটেল ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। গতকাল রাতে রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসে আবারও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। চালক দ্রুত বাসটি নিয়ে পালাতে গেলে বাস চাপা পড়ে এক যাত্রী নিহত হয়। ওই বাসে আগুনের ঘটনায় দুজন গুরুতর দগ্ধ হয়েছে।
অপরদিকে দেশের বিভিন্ন স্থানে গতকাল ব্যাপক সহিংস ঘটনা ঘটেছে। বগুড়ার শিবগঞ্জে পিকেটারদের ধাওয়ায় বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছে। একই উপজেলার মালাহারে বাসচাপায় সাইকেল আরোহী নিহত হয়। ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী নিহত হয়েছে। সাতকানিয়ায় ট্রাক খাদে পড়ে এক পথচারী নিমাই নাথ (৫০) নিহত হয়েছে। নিমাইনাথ পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষির পূর্ব নাথপাড়ার যতীন্দ্রনাথের ছেলে। ঈশ্বরদীতে ঈশ্বরদী-পাকশি মহাসড়কে পিকেটিংয়ের সময় ট্রাকচাপায় যুবদলকর্মী মাহবুব (৩৫) নিহত হয়েছে। তার বাড়ি পাশ্ববর্তী মিরকামারী এলাকায়। অপরদিকে ফরিদপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হয়েছে এক ব্যক্তি। এসব ঘটনায় সারা দেশে সংঘর্ষে পুলিশসহ দেড় শতাধিক আহত হয়েছে। ফরিদপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে জিল্লুর (৩৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জামাল সরদারের ছেলে।
This post was last modified on ডিসেম্বর ১, ২০১৩ 11:48 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
View Comments
???