দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ জনপ্রিয় হলিউড ছবি “Fast & Furious” এর অভিনেতা পল ওয়াকার (৪০) Los Angeles এ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পল ওয়াকার এর নিহত হওয়ার বিষয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা Ame Van Iden এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে বলেন, “পল ওয়াকার তার বন্ধুর গাড়িতে করে নিজের দাতব্য প্রতিষ্ঠান Reach Out Worldwide এর প্রচারের কাজে যাচ্ছিলেন, এসময় Los Angeles এর উত্তরে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যু কালে তিনি ১৫ বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।”
এদিকে স্থানীয় প্রশাসনে পক্ষ থেকে জানানো হয়েছে, আইন প্রণয়নকারী সংস্থার টহল গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটি কার রাস্তার পাশে থাকা একটি ফার্মের ডিভাইডারের ভেতর দুমড়ে থাকতে দেখেন, সেখানে পল ওয়াকারের মৃত দেহ পাওয়া যায় সাথে তার বন্ধুকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পল ওয়াকার বর্তমানে তার জনপ্রিয় হলিউড ছবি “Fast & Furious” এর সিক্যুয়াল “Fast & Furious 7” এর জন্য অভিনয়ে ব্যস্ত ছিলেন, একই সাথে পল ওয়াকারের অভিনীত নিয়মিত ড্রামা সিরিয়াল “Hours” এর কাজ ও চলছিল।
পল ওয়াকার ২০০১ সাল থেকে জনপ্রিয় ছবি “Fast & Furious” এর সকল সিক্যুয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত এই ছবির ৬ টি সিক্যুয়াল মুক্তি পেয়েছেন এবং সব কয়টাই ব্লক ব্লাস্টার হিট!
বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান Universal Pictures পক্ষ থেকে জানানো হয়েছে, “ পল ওয়াকারের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, পল আমাদের সাথে প্রায় ১৪ বছর কাজ করেছে, সে অসাধারণ অভিনেতা ছিল। তার মৃত্যু হলিউডের জন্য অপূরণীয় ক্ষতি।”
পল ওয়াকার তার মায়ের পাঁচ সন্তানের মাঝে সবচেয়ে বড় এবং তিনি তার ২ বছর বয়স থেকেই শিশু মডেল হিসেবে মায়ের চেষ্টায় মিডিয়া জগতে পা রাখেন। পল ওয়াকার বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, তার পরিবারের উৎসাহেই মিডিয়া জগতে আসা।
১৯৮০ সালের দিকে প্রথম টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে পল অয়াকারের মিডিয়া জীবন শুরু এর পর একে একে তিনি অভিনয় করেন, “Meet the Deedles.” “Pleasantville,” ‘’Varsity Blues” “She’s All That” সহ আরও অনেক জনপ্রিয় ছবিতে।
২০০০ সালে পল ওয়াকারের অভিনীত ছবি “The Skulls” তে তার অভিনয় দেখেই প্রযোজক Neal H. Moritz এর নজরে আসেন তিনি, এর পর পল ওয়াকারকে “Fast & Furious” ছবিতে অভিনয়ের জন্য পছন্দ করেন।
পল ওয়াকারের অভিনীত “Fast & Furious” ছবির সর্বশেষ ৬ নম্বর সিক্যুয়াল সারা বিশ্বে ৭৮৮ মিলিয়ন ডলার ব্যবসা করে।
পল ওয়াকারের ফেসবুক পেজে দেয়া বিবৃতিঃ
সূত্রঃ দি টেকজার্নাল
This post was last modified on ডিসেম্বর ১, ২০১৩ 12:35 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…