The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফেসবুক পোস্টের কারণে জরিমানা ৬৩ লক্ষ টাকা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ডানা শাই, যুক্তরাষ্ট্রের মিয়ামী শহরের একজন কিশোরীর ফেসবুক পোস্টের কারণে তার বাবার ৮০০০০ ডলার জরিমানা হয়েছে যা বাংলাদেশী টাকায় ৬৩ লক্ষ টাকার সমপরিমাণ। আইনগত গোপনীয়তা ভঙ্গের কারণে মিয়ামীর আদালত তাকে এই জরিমানা করে।


istock_000014191954small

ডানা শাই নামের এই কিশোরী ফেসবুকে একটি গোপনীয় চুক্তির কথা প্রকাশ করে দেয়। পোস্টটি ছিল এমন, “মা-বাবা গালিভারের বিরুদ্ধে কেইসে জয়ী হয়েছে। ফলে গালিভার মা-বাবাকে ইঊরোপ সফরের জন্য অর্থ দিতে হচ্ছে।” যদিও তারা ইউরোপ যাচ্ছিলো না, মূলত অর্থটি দেওয়া হচ্ছিলো আদালতের রায়ের ভিত্তিতে।

Teenagers-Use-Less-Facebook-More-Messenger-Apps

ডানা শাইয়ের বাবা গালিভারের প্রিপারেটরি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন, কিন্তু গালিভার চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন না। ফলে তিনি আদালতে অভিযুক্ত করেন এবং জয়ী হন। শর্ত ছিল সে এবং তার স্ত্রী ঐকমতের কথাটি গোপন রাখবে। কিন্তু তিনি তার কন্যার সাথে কথাটি শেয়ার করেন, মেয়েটি তা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়।

chartoftheday_1789_Facebook_s_teenager_problem_n

অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি থেকে একটি বিষয় পরিস্কার হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সচেতনতা ভালো। কখনো কখনো এর যথেচ্ছ ব্যবহার ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও একটি বিষয়কে অতিরঞ্জিত করে প্রকাশ করা ঠিক নয়।

তথ্যসূত্রঃ বিজনেসইনসাইডার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Sahil S Rana বলেছেন

    শাহিল শ ড়ানা

bn_BDBengali