Categories: জ্ঞান

দুই লক্ষ বছর আগে মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ পাওয়া গেছে! [ভিডিও]

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যদি একটি গ্রহে পানি থাকে তবে ওই গ্রহ জীবন ধারণের উপযোগী হওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গলগ্রহে পানি থাকায় অনেক গবেষক এতে জীবন ধারণে সক্ষমতা সম্পর্কে নিশ্চিত। তার উপর নাসা সম্প্রতি সেখান থেকে আনা একটি পাথর গবেষণা করে প্রমাণ পেয়েছে, ২ লক্ষ বছর আগে মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব ছিল।

আগে নাসা মঙ্গলগ্রহে ৩৬০ কোটি বছর পূর্বে প্রানের অস্তিত্ব থাকার কথা বলেছিল। তারা একটি ভিডিওতে দেখিয়েছিল শত কোটি বছর পূর্বে মঙ্গলগ্রহ কেমন ছিল। পরবর্তিতে মার্স রোভার কিউরিসিটি গ্রহটিতে শুকনো লেক খুঁজে পায়। এটি নাসাকে এই গ্রহে সম্ভাব্য পানি থাকার প্রমাণ দেয়।

Related Post

এরপর নাসা মঙ্গলগ্রহের দক্ষিণ গোলার্ধে একটি তাজা আগ্নেয়গিরির জ্বালামুখ দেখতে পায় যাতে গিরিখাত এবং পলল খুব ভাল অবস্থায় আছে যা পরবর্তিতে পানি প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরি পরীক্ষা করে নাসার গবেষকেরা ধারণা করছে এটি ২ লক্ষ বছরের পুরনো।

সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান বিজ্ঞানী ডঃ আন্দ্রেজ জনসনের মতে, যদিও মঙ্গলে গিরিখাত সাধারণ তবে আগেরগুলো সব অনেক আগের ছিল। পলল ছিল সাম্প্রতিক বরফ যুগের সময়কার। কিন্তু এখনকার আগ্নেয়গিরি খুবই কাছের সময়কার। এথেকে ধারণা পাওয়া যায়, বরফ গলনে পানি প্রবাহ নিকটবর্তি সময়ে হয়েছে। যা থেকে প্রাণের অস্তিত্ব সম্পর্কে ধারণা করা গেছে।

মঙ্গলগ্রহের বিবর্তন দেখিয়ে বানানো নাসার ভিডিওটি দেখুন…

সূত্রঃ thetechjournal

This post was last modified on এপ্রিল ৩০, ২০১৪ 4:02 pm

A. B. M. Noorullah

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে