দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপলের টাচ আইডি ফ্রেমওয়ার্কের কোড আবিষ্কৃত হয়েছে। কোড দেখেই বিশ্লেষকরা ধারণা করছেন অ্যাপল, আইপ্যাডের এর পরবর্তী সংস্করণ আইপ্যাড এয়ার এবং আইপ্যাড মিনিতে টাচ আইডি নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করবে।
বিশ্লেষক এবং ডেভেলপাররা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল যে অ্যাপল আইপ্যাডের এর পরবর্তী সংস্করণে কি ধরনের নিরাপত্তা পাসওয়ার্ড ব্যবস্থা আনে। বিশ্লেষকরা মনে করছেন, অ্যাপল তার পরবর্তী সংস্করণে স্পর্শকাতর আইডেন্টিটি কোড ব্যবস্থা আনতে যাচ্ছে। যা সাধারনত টাচ আইডি নামে বেশি পরিচিত। টুইটার ডেভেলপাররা এই কোডটি উদ্ভাবন করেন, তারা এর নাম দিয়েছেন ইউনিকর্ন। কোডটি অ্যাপল বায়োমেট্রিক ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। কোম্পানীটি এর আগে আইফোন ৫এস সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করেছিল। টাচ আইডি ব্যবস্থাটি আইফোন নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু নতুন প্রয়োজনীয় ফিচার যুক্ত করবে। এছাড়াও ডিভাইসের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে এতে অতিরিক্ত লেয়ার যুক্ত করা হচ্ছে।
অ্যাপল একই নিরাপত্তা ব্যবস্থাটি আনবে আইপ্যাডের পরবর্তী সংস্করণের জন্য। এছাড়াও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপল আইপ্যাডের পরবর্তী সংস্করণে ডিজাইনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পেরেরা ব্লেজকুজ অ্যাপল টাচ আইডির অন্যতম স্বপ্নদ্রষ্টা। তিনি ব্যাখ্যা করেন টাচ আইডির এই নিরাপত্তা ব্যবস্থাটি কিভাবে কাজ করে। তিনি বলেন, টাচ আইডি ব্যবহারকারীর হাতের আঙ্গুলের তিনটি প্রক্ষেপণ কিংবা নকশা গ্রহণ করে। একটি হাতের পাঁচটি আঙ্গুলের তিন ধরনের নকশা দেখা যায় প্রথমটি আঙ্গুলের বক্রাকৃতি ছাপের খিলান নকশা, দ্বিতীয়টি আঙ্গুলের রেখার বক্রাকৃতি নকশা এবং অপরটি হলো বৃত্তাকার কেন্দ্রীভূত নকশা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল তার সামনের যেকোনো একটি পণ্যে এই প্রযুক্তি আনবে এটি প্রায় পুরোপুরি নিশ্চিত। কিন্তু সেটি কি আইপ্যাড এয়ার কিংবা আইপ্যাড মিনির হাত ধরে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। অ্যাপেলের এই নিরাপত্তা ব্যবস্থার ফলশ্রুতিতে গুগল এবং স্যামসাং কি আনতে পারে সেটি এখন দেখার বিষয়।
তথ্যসূত্রঃ টেকজার্নাল ও অ্যাপলইন্সাইডার
This post was last modified on এপ্রিল ৩০, ২০১৪ 3:25 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…