আপডেট নিউজ: নারায়নগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৬ লাশ উদ্ধার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গুম হওয়া নারায়নগঞ্জের প্যানেল মেয়রের লাশ উদ্ধার করা হয়েছে শীতলক্ষ্মা নদী থেকে। আজ বিকেলে শীতলক্ষ্মা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত লাশের মধ্যে গুম হওয়া নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম লাশ উদ্ধার করা হয়। চর ধলেশ্বরী থেকে ৫টি লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে নজরুল ইসলামকে শনাক্ত করা হয়।

এদিকে এই উদ্ধার অভিযানের কারণে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট নিউজ

সর্বশেষ খবরে জানা গেছে, ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ প্যানেল মেয়র নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। আজ বুধবার দুপুরের দিকে লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ প্রথমে ৩টি লাশ উদ্ধার করে। এর মধ্যে নজরুল ইসলামের লাশ শনাক্ত করা হয়। পরে পর্যায়ক্রমে আরও ৩টি মোট ৬টি লাশ উদ্ধার করা হয়। পরে তাদের পরিচয়ও মিলেছে।

প্যানেল মেয়র নজরুলের ভাই আব্দুস সালাম এবং স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নজরুলের লাশ শনাক্ত করেছেন। এছাড়া নজরুলের সঙ্গেই অপহৃত স্বপনের লাশ তার ছোট ভাই রিপন শনাক্ত করেন। অপর অপহৃত তাজুল ইসলামের লাশ তার বোন শিরীন আক্তার শনাক্ত করেছেন। অপহৃত আইনজীবী চন্দন কুমার সরকারের লাশ এবং গাড়িচালক ইব্রাহিমের লাশও শনাক্ত করা হয়। লাশগুলো ছিল অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।

মহাসড়কে অবরোধ-ভাংচুর

এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নজরুল ইসলামের সমর্থকরা উত্তেজিত হয়ে সাইনবোর্ড এলাকায় গাড়ি ভাংচুর করে। উত্তেজিত জনগণ ওই এলাকার একটি পেট্রোল পাম্পে হামলা চালায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঢাকা-চট্টগ্রাম রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পুলিশ চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকার ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫জনকে তুলে নিয়ে যাওয়া হয়। একইদিন আদালত পাড়া হতে আইনজীবী চন্দন সরকারসহ ২ জনকে অপহরণ করা হয়।

This post was last modified on এপ্রিল ৩০, ২০১৪ 9:03 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে