The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নারায়নগঞ্জের অপহরণকৃত সাইফুলকে সাভার থেকে উদ্ধার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গতরাতে নারাগণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত সৈয়দ সাইফুল ইসলামকে সাভারের নবীনগর থেকে উদ্ধার করা হয়েছে।


Savar

সারাদিন নারায়নগঞ্জের পরিস্থিতি ছিল এক অস্থিতিশীল। ব্যবসায়ী সাইফুলকে অপহরণের পর পুলিশ ব্যাপক অভিযানে নামে। সাইফুলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়। আজ রাতে র‌্যাব খবর পেয়ে সাভারের নবীনগর স্মৃতিসৌধের সামনে থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাইফুলকে উদ্ধার করে। কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। নারাগণগঞ্জের পুলিশ সুপারের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম গুলো এখবর নিশ্চিত করেছে। তিনি এখনও র‌্যাবের নিয়ন্ত্রণে রয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali