তৈরি হয়েছে মানুষের আবেগ বুঝতে সক্ষম এমন রোবট

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জাপানীজ টেকনোলজি জায়ান্ট সফটব্যাংক নতুন একটি রোবট উদ্ভাবন করেছেন যা তাদের দাবি মতে মানুষের আবেগ বুঝতে সক্ষম। কেননা এই রোবটটিতে ব্যবহার করা হয়েছে ইমোশনাল ইঞ্জিন এবং এটি ক্লাউড বেজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ করতে সক্ষম।


পিপার নামের এই রোবটটি এক মিটার লম্বা এবং তার বুকে একটি ট্যাবলেট কম্পিউটার স্থাপিত রয়েছে। পিপার আগামী বছর জনসাধারণের জন্য বিক্রির ব্যবস্থা করা হচ্ছে, ১৯৮০০০ ইয়েন বা ১১৫০ পাউন্ড হবে এর দাম। এর নির্মাতাদের দাবি এই রোবটটি বেবিসিটিং এবং বয়োবৃদ্ধদের দেখাশোনার জন্য ব্যবহার করা যাবে। সফটব্যাংক কোম্পানীর প্রধান নির্বাহী মাসায়োশি এই রোবটটি নির্মাণ সম্পর্কে বলেন, মানুষ একজন আরেকজনকে বলে রোবটের কোন আবেগ নেই এবং তাদের হৃদয় বলে কোন কিছু নেই। কিন্তু মানবজাতির ইতিহাসে আমরা প্রথম একটি রোবটে হার্ট স্থাপন করলাম। পিপার ক্রমাগতভাবে মানুষের মিথস্ক্রিয়া গ্রহণে সক্ষম। রোবটের এই অভিজ্ঞতাটি আসবে তার ক্লাউড বেজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেখানে মানবিক গুণাবলি সম্পর্কে সে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম। এর রয়েছে পুরো মানবদেহের মতো বাহু এবং তার শরীরটি চাকার ন্যায় ঘুরানো ফেরানো যায় এমন একটি কাঠামোর মধ্যে স্থাপিত।

জাপান ২০১২ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় রোবট মার্কেট স্থাপন করতে সক্ষম হয়েছে যার সম্পদমূল্য আনুমানিক ৮৬০ বিলিয়ন ইয়েন বা ৫ বিলিয়ন পাউন্ড। জাপান আশা করছে তাদের এই বাজারকে তারা ২০২০ সালের মধ্যে ২.৮৫ ট্রিলিয়ন ইয়েনে রুপান্তরিত করতে পারবে। কেননা জাপানের জন্মহার দিনকে দিন কমছে ফলে আরো অনেক বেশি কর্মীর প্রয়োজনে তাদেরকে রোবটের উপর নির্ভরশীল হতে হবে।

তথ্যসূত্রঃইন্ডিপেন্ডেন্ট

Related Post

This post was last modified on জুন ১৪, ২০১৪ 2:41 pm

K. A. B Tohin

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে