পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ ॥ ২৫ নভেম্বর আশুরার হামলা ঠেকাতে দুইদিন মোবাইল ফোন বন্ধ ঘোষণা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে বহু জীবন বিপন্ন হয়েছে আত্মঘাতি বোমা হামলায়। যে কারণে ২৫ নভেম্বরের আশুরায় হামলা ঠেকাতে পাকিস্তানের প্রধান প্রধান শহরগুতো আজ শনিবার ২৪ নভেম্বর সকাল থেকে দুই দিনের জন্য মোবাইল ফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গি হামলায় মোবাইল ফোনের সিম ব্যবহার হচ্ছে এটি জানার পর এ ধরনের ব্যবস্থা নেওয়া হলো।

আগামীকাল ২৫ নভেম্বর পবিত্র আশুরা দিবস। শিয়া সম্প্রদায় এ উপলক্ষে তাজিয়া মিছিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকে। শিয়াদের লক্ষ্য করে অতীতে বহুবার সুন্নী সম্প্রদায়ের কট্টরপন্থী কিছু অংশ জঙ্গি হামলা চালিয়েছে। চলতি সপ্তাহেই রাওয়ালপিন্ডিতে এ ধরনের এক হামলায় ২৩ শিয়ার প্রাণহানি ঘটে।

গতকাল ২৩ নভেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক সাংবাদিকদের জানান, গত ১৫ দিনে যেসব জঙ্গি হামলা হয়েছে তার ৯০ ভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনের সিম ব্যবহার করা হয়েছে। এ কারণে আশুরার সময় দুই দিন মোবাইল ফোন সেবা বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, গত কয়েক দিনে আত্মঘাতি বোমা হামলায় পাকিস্তানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। বহু জনগণ আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীসহ বড় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Related Post

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে