The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আর কখনও কামড়াবেন না- প্রতিশ্রুতি দিয়েছেন লুইস সুয়ারেজ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যার কামড়ের ভয়ে খেলোয়াড়রা ভিত সন্তস্ত্র হয়ে থাকেন সেই লুইস সুয়ারেজ এবার প্রতিজ্ঞা করেছেন যে তিনি আর কখনও কামড়াবেন না।

Luis Suárez

এবারের ২০১৪ এর ব্রাজিল বিশ্বকাপেও জর্জিও কিয়েলিনিকে কামড়ানোর জন্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন লুইস সুয়ারেজ। তবে এবার তিনি জানিয়েছেন যে, আর কামড়াবেন না। এই বিষয়টি নিয়ে তিনি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর এমন কর্ম করবেন না।

Luis Suárez-4

এ বিষয়ে সুয়ারেজ সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার ভক্তদের আস্তস্থ করে বলতে চাই, ভয়ের কিছু নেই। আমি প্রতিজ্ঞা করে বলছি, অমনটি আমি আর কখনও করবো না। আমি বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ভবিষ্যতে আর এমনটি হওয়ার আশঙ্কা নেই। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি এখন শুধুই বার্সেলোনার হয়ে খেলার ব্যাপারে মনোযোগ দিতে আগ্রহী।’

Luis Suárez-3

এ বছরের দল-বদল মৌসুমে লুইস সুয়ারেজ লিভারপুল হতে ৭৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেন। তিনি বার্সেলোনায় হয়ে এক প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠেও নেমেছিলেন। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার ক্ষেত্রে তার যে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে সেটা এখনও বহাল রয়েছে।

Luis Suárez-5

উল্লেখ্য, উরুগুয়ের লুইস সুয়ারেজ। যার মধ্যে এক ধরনের ম্যানিয়া কাজ করে। একটু রেগে গেলেই সামনে যাকে পান তাকে কামড়ে দেন। বিশ্বকাপ ২০১৪ তেও এমন ঘটনার জন্য তিনি ফিফা কর্তৃৃক আন্তর্জাতিক সকল ম্যাচে নিষিদ্ধ হন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali