The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দুই শতাধিক বাংলাদেশী আটক হয়েছে সৌদি আরবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরবে দুই শতাধিক বাংলাদেশীকে আটক করেছে সেদেশের পুলিশ। চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানী রিয়াদ এবং এর আশপাশের এলাকা হতেে এসব বাংলাদেশী শ্রমিকদের আটক করা হয়।

detained Bangladeshi

অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হচ্ছে বেশ কয়েকদিন ধরে। সেটির অংশ হিসেবে রাজধানী রিয়াদের মানফুহা, বাথা, হারা, পুরাতন ইন্ডাস্ট্রিয়াল এলাকা গেদিম সানাইয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে সৌদি পুলিশ। খবর বাংলাদেশ নিউজ২৪।

দূতাবাসের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আটককৃতদের কফিল (স্পন্সর) মনে করলে তাদেরকে জেল থেকে যে কোনো সময় বের করে আনতে পারবেন। সেইসঙ্গে অতিবাহিত হওয়া সময়ের জরিমানা দিয়ে আবার ইকামা বানিয়ে তারা বৈধ হতে পারবেন।

detained Bangladeshi-02

জানানো হয়েছে, বর্তমানে রিয়াদ ও এর আশপাশের বিভিন্ন থানায় প্রায় দুইশতাধিক বাংলাদেশী আটক রয়েছেন। আটককৃতদের কারো কাছেই বৈধ কাগজপত্র নেই। এই দুইশ’র মধ্যে শুধু রিয়াদেই রয়েছে ১২০ জন বাংলাদেশী। আটককৃতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও ভারত, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা, ইথিওপিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেসময় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ না হওয়া শ্রমিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সৌদি সরকার। যে সকল শ্রমিক বৈধ হননি অথবা সৌদি আরব ছেড়েও যাননি, এসকল শ্রমিককে আইনের আওতায় আনতেই এই অভিযান চালানো হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali