দুবাইয়ে জীবন দিয়ে চার শিশুকে বাঁচালেন বাংলাদেশী গৃহকর্মী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দুবাইয়ে বাংলাদেশী নারী সাফিয়া গৃহকর্মীর কাজ নিয়ে ৫ বছর ধরে এক বাড়ীতে কজাজ করছেন, সম্প্রতি সমুদ্রের অথৈ পানিতে প্রায় তলিয়ে যাওয়া চার শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন সাফিয়া।


ঘটনাটি ঘটে আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি সমুদ্রসৈকতে, আরবের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর ফলাও করে প্রকাশিত হয়েছে। অভিভাবকদের অসতর্কতায় আবুধাবির দাবিয়া সমুদ্রসৈকতের পানিতে নেমে পোরে ৪ শিশু। এসময় অভিবাবকরা উদাসীন ছিলেন বলে জানা যায়। সাফিয়া শিশুদের পানিতে নেমে যেতে দেখে চারদিকে সাহায্য আহ্বান করেন। কিন্তু কেউই তার ডাকে সাড়া না দিলে এই সময়ের মাঝেই ৪ শিশু আরো গভীরে নেমে যায়। এতে করে তীব্র ঢেউ শিশুদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো দেখে সাফিয়া নিজেই নেমে পড়েন শিশুদের বাঁচাতে। এর মাঝে ঢেউ আরো তীব্র হয়। সাফিয়া একে একে ৪ শিশুকে তীরে টেনে আনেন এবং নিজে যখন তীরে উঠবেন ঠিক সে সময় বিশাল স্রোত তাকে টেনে নিয়ে যায়।

সাফিয়া স্রোতের সাথে একাই লড়তে থাকেন এবং সমুদ্রের প্রবাল পাথরে আঘাত খেতে থাকেন, আঘাতে রক্তাক্ত সাফিয়া শেষে নিজেকে সামলিয়ে তীরে উঠতে সমর্থ হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেয়ার আগেই তিনি অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা যান।

এই ঘটনায় জানা যায় ৪ শিশুর মাঝে এক জনের বাবা এবং সাফিয়ার মালিক আবু আবদুল্লাহ। তিনি ঘটনা স্থলে ছিলেন এবং সাফিয়ার পরবর্তী সকল দায়িত্ব নিয়েছেন। এছাড়াও আরো ৩ শিশুর পরিবারের পক্ষ থেকে সাফিয়ার পরিবারের জন্য ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আবু আবদুল্লাহ বলেন সাফিয়া আমার বাসায় গত ৪ বছর কাজ করে আসছে। সম্প্রতি সে তার মেয়ের বিয়ে দিতে দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলো। তবে তার মেয়ের বিয়ে দেখা হলোনা। আমরা তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছি এবং তার এই কাজের জন্য আমরা তার কাছে চির ঋণী হয়ে থাকব।

সাফিয়ার এই ঘটনা এমিরেটস ডটকম সহ আরোবের বিভিন্ন সংবাদ মাধ্যমে বীরত্ব হিসেবেই প্রকাশিত হয়েছে।

Related Post

This post was last modified on জুন ১৩, ২০২২ 4:28 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে