Categories: জ্ঞান

কুৎসিত দেখতে কিন্তু খুব নিরীহ কিছু প্রাণী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে কিছু প্রাণী আছে দেখতে খুবি কুৎসিত তবে এরা আমাদের পরিবেশ এর জন্য অনেক দরকারি। এরা মানুষের কোন ক্ষতি কিরেনা, মানুষ এদের হত্যা করে বাসস্থান ধংস করে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিৎ।


১) আয়-আয়-

এরা মাদাগাস্কারের প্রাণী, গহিন জঙ্গলে এরা বসবাস করে। এদের দুটি চোখ দেখতে খুবি ভয়ংকর মনে হয়। তবে এরা মানুষের কোনও ক্ষতি করেনা। এরা সব সময় গাছেই কাটায়। গাছে এক আঙ্গুলে ঝুলে থেকেই এরা সারা বেলা কাটিয়ে দেয়। এরা খাবার হিসেবে বিভিন্ন পোকা মাকড় খায়। তবে মানুষ এদের দেখলে হত্যা করে ফলে দিন দিন এদের সংখ্যা কমছেই তো কমছে। আমাদের এদের রক্ষায় এগিয়ে আসতে হবে।

২) নেকেড মলি ইদুর-

Related Post

এরা অনেকটা লোম বিহীন ইদুর। এদের দেখলেই শরীর গুলিয়ে উঠে। এদের সামনের দিকে রয়েছে বিশাল ৪টি দাঁত। এরা থাকে সাধারণত টানেলের নিছে কিংবা অন্ধকারে। ফলে এদের শরীরের বর্ণ কিছুটা গলাপি থেকে বাদামি হয়। এরা দল বেঁধে বসবাস করে এবং দল বেঁধেই চলাফেরা করে। এরা দিন দিন কমে যাচ্ছে পৃথিবী থেকে।

৩) Humphead wrasse মাছ-

গভীর সাগরের কোরাল এবং প্রবালে ঘুরে বেড়ায় এসব মাছ। এরা বিশাল দেখতে এবং সামনে থেকে দেখলে মনে হবে খাবলে খেয়ে নিবে। আসলে তেমন নয়। এরা মানুষের কোনও ক্ষতি করেনা কিন্তু সাগরের বিশাল বিশাল সব শিকারি জালে এরা অসংখ্য ধরা পড়ছে এবং মারা পড়ছে। এতে করে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।

৪) Giant Titicaca Lake ব্যাঙ-

এধরনের ব্যাঙ পৃথিবীতে এখন খুব কম হাতে গোণা। এদের রক্ষায় ইতোমধ্যে অনেক সংস্থা এগিয়ে এসেছে তবে খুব কম সংখ্যক টিকে থাকায় এবং দুর্লভ হওয়াতে এদের দিয়ে নানান ওষুধি কাজ করাতে এরা বিলিন হওয়ার পথে।

৫) প্রোবসিস বানর-

বিশাল লম্বা নাকের এই বানর দেখতে কিছুটা ভিতিকর হলেও এরা কারো কোনও ক্ষতি করেনা। এদের সংখ্যা খুবি কমে যাচ্ছে দিন দিন। মানুষ এদের বাসস্থানে হানা দিচ্ছে। হত্যা করছে অবলা এসব প্রাণীদের। প্রাণী রক্ষা কমিটি ইতোমধ্যে এসব বানর রক্ষায় ব্যবস্থা নিয়েছে তবে তার পরেও এদের রক্ষা করা অনেক দুরহ হয়ে গেছে। এরা পাতা এবং ফল খেয়ে বেঁচে থাকে।

৬) Purple pig-nose ব্যাঙ-

এসব ব্যাঙ দেখতে পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এরা দেখতে ভিতিকর তবে এদের মাধ্যমে মানুষের উপকার ছাড়া অপকার হয়না। কিন্তু দেখতে খারাপ হওয়াতে মানুষ এদের দেখলেই মেরে ফেলে। এতে করে ভারতীয় এই ব্যাঙ প্রজাতি দিন দিন কমেই যাচ্ছে। এরা পোকামাকড় খেয়ে ফসলি জমিতে ফলন বাড়াতে সাহায্য করে।

সূত্র- বিবিসি

This post was last modified on নভেম্বর ১৮, ২০১৪ 4:00 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে