The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। নাইজেরিয়ার বাজা শহরে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য বোকো হারাম এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

Boko Haram attacks in Nigeria

সংবাদ মাধ্যম জানিয়েছে, নাইজেরিয়ার বাজা শহরে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য বোকো হারামের হামলায় অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে। শুক্রবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি এই হামলাকে বোকো হারামের ইতিহাসে এক ‘ভয়াবহ গণহত্যা’ বলে অভিহিত করেছে। সংগঠনটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাজা শহরটি ধ্বংস হয়ে গেছে। শহরটির অন্তত ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

Boko Haram attacks in Nigeria-2

স্থানীয় জেলা প্রশাসনের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, নিহতদের অধিকাংশই নারী, শিশু এবং বৃদ্ধ। বোকো হারাম শহরে ঢুকে বাসিন্দাদের ওপর নির্বিচারে রকেটচালিত গ্রেনেড হামলা চালায়। তারা রাইফেল দিয়ে গুলি করা শুরু করলে দ্রুত দৌঁড়ে পালাতে না পারায় মারা পড়ে এসব মানুষ।

উল্লেখ্য, গত ৫ বছর ধরে চলা বোকো হারামের তাণ্ডবে শুধুমাত্র গত বছরই ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়। আর গত বুধবার হতে শুরু হওয়া এ হামলায় শুক্রবার পর্যন্ত মাত্র ৩ দিনে ২ হাজার মানুষ নিহত হলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali