আইএস ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামী স্টেট (আইএস) ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার পশ্চিম ইরাকের আল বাগদাদী শহরে এই লোমহর্ষক ঘটনা ঘটে।

ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার পশ্চিম ইরাকের আল বাগদাদী শহরে এই লোমহর্ষক ঘটনা ঘটে। সংঘটিত এলাকাটি সংঘাতময় এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

সংবাদ মাধ্যম বলেছে, হত্যাকাণ্ডের শিকার এসব লোক কারা আর কেনইবা তাদের এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিষয়টি এখনও পরিস্কার নয়। তবে স্থানীয় পুলিশ প্রধান কর্নেল কাসিম আল ওবেদি সংবাদ মাধ্যমকে জানান, তার বিশ্বাস নিহতদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তাবাহিনীর সদস্যও রয়েছেন।

Related Post

কর্নেল ওবেদি সংবাদ মাধ্যমকে আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন এমন একটি বাড়িতে আইএস জঙ্গীরা হামলা চালিয়েছে। তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন করেছেন।’

উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন বিমানঘাঁটি আইন আল আসাদের পাশে অবস্থিত আল বাগদাদী শহরের অধিকাংশ এলাকা দখল করে নেয় ইসলামী স্টেট (আইএস)। বর্তমানে সেটি তাদের দখলেই রয়েছে।

This post was last modified on ফেব্রুয়ারি ১৮, ২০১৫ 12:25 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে