দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিবিয়ায় আবারও এক বাংলাদেশীকে অপহরণ করেছে আইএসের সদস্যরা। অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) আরও এক বাংলাদেশী নাগরিককে অপহরণ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপহরণকৃত ব্যক্তির নাম মো: আনোয়ার হোসেন (পাসপোর্ট নং এই৩৬৩০৭৫৪)। ওই ব্যক্তি নোয়াখালীর বাসিন্দা।
গত শুক্রবার লিবিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় সির্ত নগরীর দক্ষিণে অবস্থিত একটি তেলক্ষেত্রে কাজ করা অবস্থায় জঙ্গিদের হাতে আরও আটজনের সঙ্গে অপহৃত হয় হেলাল উদ্দিন নামে অপর এক বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩) তার গ্রামের বাড়ি জামালপুরে।
গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘শুক্রবার এই একই ঘটনায় অপহৃত হয়েছেন আনোয়ার। কিন্তু নামের মিল থাকায় প্রথমে তাকে সুদানি নাগরিক মনে করে স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তাকে বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে এই দুই বাংলাদেশী নাগরিককে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, ৬ মার্চ সিরতের দক্ষিণে অবস্থিত আল-গণি তেলক্ষেত্রে হামলা চালায় ইসলামিক স্টেটের সমর্থনপুষ্ট একদল জঙ্গি। এ সময় ১১ নিরাপত্তারক্ষীকে হত্যা করে দুই বাংলাদেশীসহ ওই তেলক্ষেত্রে কর্মরত ৯ বিদেশী নাগরিককে অপহরণ করে আইজঙ্গিরা। এই ঘটনার পরপরই পার্শ্ববর্তী আরেকটি তেলক্ষেত্রে কর্মরত অপর ২১ বাংলাদেশীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
This post was last modified on মার্চ ১০, ২০১৫ 7:13 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…