বিশ্বকাপ ক্রিকেটের সেরা দশে বাংলাদেশের রুবেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটের সেরা দশে রয়েছে বাংলাদেশের রুবেল। আইসিসির অফিসিয়াল সাইট ইতিমধ্যে বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সময় থেমে থাকে না। বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে বেশ অনেক দিন হলো। তবে বিশ্বকাপের খেলোয়াড়দের নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। চলছে নানা রকম তালিকা তৈরির কাজ। আইসিসির অফিসিয়াল সাইট ইতিমধ্যে বিশ্বকাপের সেরা দশ ব্যাটিং, বোলিং, ক্যাচ ও ম্যাচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এর পূর্বে গ্রায়েম স্মিথের বেছে নেওয়া বিশ্বকাপের সেরা দশ ব্যাটিংয়ের তালিকায় জায়গা পান মাহমুদউল্লাহ। এবার আইসিসির করা বিশ্বকাপের সেরা দশ বোলিংয়ে জায়গাটি দখল করে নিয়েছেন বাংলাদেশের সফল বোলার রুবেল হোসেন।

Related Post

ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেই দুর্র্ধষ বোলিং বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ যখন ম্যাচ হতে এক রকম ছিটকেই যাচ্ছিল বাংলাদেশ, ঠিক তখন ফিনিক্স পাখির মতো আবির্ভূত হয়েছিলেন রুবেল। অবিশ্বাস্য এক ওভারে দুটো উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন তিনি। দুর্দান্ত রির্ভাস সুইংয়ে উপড়ে ফেলেছিলেন স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের স্টাম্প। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগেও বেল আর মরগানকে একই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন রুবেল। ম্যাচে রুবেলের বোলিং ফিগার: ৯.৩-০-৫৩-৪।

সেরা দশ বোলিংয়ে জায়গা করে নিয়েছেন যাঁরা:

১. রবিচন্দ্রন অশ্বিন-ভারত (পাকিস্তানের বিপক্ষে, ৮-৩-৪১-১)
২. টিম সাউদি-নিউজিল্যান্ড (ইংল্যান্ডের বিপক্ষে, ৯-০-৩৩-৭)
৩. হামিদ হাসান-আফগানিস্তান (শ্রীলঙ্কার বিপক্ষে, ৯-০-৪৫-৩)
৪. শাপুর জারদান-আফগানিস্তান (স্কটল্যান্ডের বিপক্ষে, ১০-১-৩৮-৪)
৫. ট্রেন্ট বোল্ট-নিউজিল্যান্ড (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১০-৩-২৭-৫)
৬. মিচেল স্টার্ক-অস্ট্রেলিয়া (নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯-০-২৮-৬)
৭. রুবেল হোসেন-বাংলাদেশ (ইংল্যান্ডের বিপক্ষে, ৯.৩- ০-৫৩-৪)
৮. ইমরান তাহির-দক্ষিণ আফ্রিকা (শ্রীলঙ্কার বিপক্ষে, ৮.২-০-২৬-৪)
৯. ওয়াহাব রিয়াজ-পাকিস্তান (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৯-০-৫৪-২)
১০. বিশ্বকাপ ফাইনালের সেই বোলিংয়ের জন্য জেমস ফকনার-অস্ট্রেলিয়া (৯-১-৩৬-৩)।

This post was last modified on এপ্রিল ১০, ২০১৫ 8:02 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে