এলিয়েন হাজির করবে নাসা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এলিয়েন নিয়ে দীর্ঘদিন যাবত নানা গবেষণা হচ্ছে। ভিনগ্রহের এই এলিয়েন নিয়েও হয়েছে অনেক সিনেমা। সেই এলিয়েন হাজির করার প্রতিশ্রুতি দিয়েছে নাসা!

এলিয়েন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে গবেষণা করে চলেছেন। আমরা সিনেমায় দেখেছি এলিয়েন কাহিনী। সেই এলিয়েন নিয়ে এবার নাসা গবেষণা শুরু করেছে। এক দশকের মধ্যেই এলিয়েনের সুস্পষ্ট প্রমাণ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছে নাসা। আর এমন এক পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে, আসলেই কী ভিনগ্রহবাসী বা এলিয়েনদের দেখা মিলবে?

এলিয়েনদের খুঁজে পাওয়া কিংবা তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি অনেকেই নিছকই বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয় বলেই মনে করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী রয়েছেন যাঁরা জানিয়েছেন, ‘আমরা এলিয়েনদের খুঁজে পাওয়ার দ্বারপ্রান্তে এসেছি, বড় জোর আর ১০ বছর সময় লাগবে।’ ২০২৫ সালের মধ্যেই এলিয়েন খুঁজে পাওয়ার ‘সুস্পষ্ট প্রমাণ’ হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

Related Post

নাসার গবেষকেরা এমনও বলেছেন, ‘এই সৌরজগতে আমরাই শুধু নই, আমাদের জানাশোনার বাইরে এই সৌরজগতের কোথাও প্রাণের উদ্ভব ঘটতে পারে। নাসা এটি প্রমাণ করার খুব কাছে চলে এসেছে।’

গত মঙ্গলবার নাসার প্রধান বিজ্ঞানী অ্যালেন স্টেফান প্যানেল আলোচনায় অংশ নিয়ে নাসার এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘আগামী এক দশকের মধ্যে এলিয়েনের খোঁজ পাওয়া যাবে; যা হবে পৃথিবীর মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ধরনের আবিষ্কার। আমি মনে করি, আমরা এক দশকের মধ্যেই পৃথিবীর বাইরে অন্য কোনোখানে জীবনের অস্তিত্বের খোঁজ পেয়ে যাবো। আমরা জানি কোথায় তাদের খুঁজে পাওয়া যাবে অথবা তাদের কীভাবে খুঁজতে হবে। আমাদের হাতে প্রযুক্তি রয়েছে আর আমরা তা ব্যবহার করছি। আমি মনে করি, আমরা সঠিক পথেই এগুচ্ছি।’

দীর্ঘদিন ধরে এলিয়েন নিয়ে যে বিতর্ক চলছে এখন আবার নতুন করে এলিয়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কী সত্যিই দেখা মিলবে এলিয়েনদের? যেভাবে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছেন তাতে আগামী ১০ বছরের মধ্যে যদি সত্যিই লক্ষ্য অর্জন করে ফেলা যায় তাহলে এলিয়েন নিয়ে একটি অমিমাংসিত বিষয় মিমাংসা হবে।

This post was last modified on এপ্রিল ৯, ২০১৫ 1:07 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে