দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছুদিন ছবিতে খুব একটা দেখা না গেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলার নতুন ছবি ‘ত্রি ইললিগ্যাল’ শুটিং হবে লন্ডনে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইংল্যান্ড প্রবাসী আমিনুল ইসলাম বাপ্পী ‘ত্রি ইললিগ্যাল’ নামে নতুন এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবিতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। এই ছবিটির শুটিং হবে লন্ডনে। জানা গেছে, এই প্রথমবারের মতো লন্ডনে শুটিং করতে যাচ্ছেন নায়িকা সিমলা।
জানা গেছে, ছবিটির বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগস্টের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। ইতিমধ্যেই ছবিটির জন্য স্থিরচিত্রও তুলেছেন এই অভিনেত্রী। সিমলা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফেরদৌস, শহিদুল ইসলাম সাচ্চু, নিপুণ প্রমুখ।
উল্লেখ্য, সিমলার সর্বশেষ অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটির ট্রেইলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। রুবেল আনুস পরিচালিত ছবিটি শীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে জানা গেছে।
This post was last modified on এপ্রিল ৯, ২০১৫ 9:29 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…