Categories: সাধারণ

মুজাহিদের ফাঁসির রায় বহাল: ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

আগামীকাল বুধবার সকাল ৬টা হতে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার রায় শোনার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, ‘সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় এবং কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশা প্রকাশ করে ও তিনিসহ আটক সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা হতে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হবে।’

Related Post

ভারপ্রাপ্ত সভাপতি অভিযোগ করে বলেছেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য দলটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড বহাল রাখেন।

This post was last modified on জুন ১৬, ২০১৫ 3:01 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে