দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডায়নোসর নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’ প্রথম সপ্তাহেই রেকর্ড করলো। এক সপ্তাহে বিশ্বব্যাপী চলচ্চিত্রটি ৫শ’ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে- এর আগে যা কখনও হয়নি।
বিশ্ব মাতিয়ে দিয়েছে ডায়নোসর নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এই চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে। এক সপ্তাহে বিশ্বব্যাপী এটি ৫শ’ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে- এর আগে যা কখনও হয়নি।
জুরাসিক পার্ক সিরিজের এই চতুর্থ চলচ্চিত্রটি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ বাংলাদেশসহ বিশ্বের ৬৬টি দেশে মুক্তি পেয়েছে। নতুন এই চলচ্চিত্রটি সবখানেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত ৫১১ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
ডায়নোসরের থিম পার্কের ওপর ভিত্তি করে এই নতুন ‘জুরাসিক ওয়ার্ল্ড’ চলচ্চিত্রে ডায়নোসরগুলোকে আগের তুলনায় ভিন্নরূপে আবির্ভূত হয়েছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালনা করেছেন কলিন ট্রেভোরো, সহকারী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। যিনি এই সিরিজের প্রথম দুটো ছবির পরিচালক ছিলেন। এই চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, যিনি ডায়নোসরের প্রশিক্ষক হিসেবে কাজ করেন জুরাসিক ওয়ার্ল্ড পার্কে।
উল্লেখ্য, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ১২ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় মুক্তি পেয়েছে।
This post was last modified on জুন ১৫, ২০১৫ 9:21 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…