The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পাহাড়ঘেরা অরণ্য: এক মনোরম দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ৩১ আগস্ট ২০১৫ খৃস্টাব্দ, ১৬ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, ১৫ জিলকদ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Mountainous forest- one Views

যে ছবি আপনারা দেখছেন এটি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের ছবি। এমন চমৎকার দৃশ্য আগে কি কখনও দেখেছেন?

সত্যিই এমন সুন্দর দৃশ্য দ্বিতীয়টি হওয়ার কথা নয়। কোথাও উঁচু, আবার কোথাও নিচু। ছোট-বড় পাহাড়ের ফাঁকে ফাঁকে এখানে রয়েছে পাহাড়ী ঝিরি কিংবা ঝরণা। এসব ঘন সবুজ অরণ্যভূমির বুক চিরে কল কল শব্দে ওইসব আপন অরণ্য ভূমির খরস্রোতা নদী চেঙ্গী, ফেনী, মাইনী এবং কর্ণফুলী বয়ে চলেছে।

আর তাই প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের আকর্ষণ এস্থানটি। বর্ষার রেশ কেটে যেতে বসেছে। শরতের শান্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আকর্ষণে পর্যটকরা আসেন এখানে। তাদের ভ্রমণও সফল হয়। যেমন এই ছবির অপরূপ দৃশ্য দেখে বোঝা যাচ্ছে। পাহাড়ের গহীন জঙ্গলে দুটি কুড়ে ঘর- এক অপরূপ মনোরম দৃশ্য। এমন সুন্দর একটি দৃশ্যের জন্য এর আলোকচিত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

ছবি: alltravelway.blogspot.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali