দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৪ জানুয়ারি হতে। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ শীর্ষক স্লোগান নিয়ে শুরু হবে এবারে এই উৎসব।
এই উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে স্থান পাবে বাংলাদেশসহ বিশ্বের ৬১ দেশের খ্যাতিমান ১৭০ চলচ্চিত্র। সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এই উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেছেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাসম্পন্ন একটি চলচ্চিত্র উৎসব, যেটি দেশে রুচিসম্পন্ন এবং ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখছে। এই উৎসব বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের মূলধারায় পরিব্যাপ্ত অবক্ষয়, কুরুচিপূর্ণ ও সস্তা বাণিজ্যের বিপরীতে এক বলিষ্ঠ বিরুদ্ধবাদী অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। রেইনবোর এই উৎসব তরুণ এবং প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের জন্য বহির্বিশ্বের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম- হিসেবে ধরা হয়ে থাকে।’
আয়োজকরা জানিয়েছেন, এবারও প্রধানমন্ত্রীর হাত ধরে উৎসব শুরু হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সময় না পান, সেক্ষেত্রে এই উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
১৪ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং আমেরিকান ইএমকে সেন্টার মিলনায়তনে উৎসবের চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। স্বল্পমূল্যে টিকিট কিনে ছবিগুলো উপভোগ করতে পারবেন সাধারণ দর্শকরা।
This post was last modified on ডিসেম্বর ২, ২০১৫ 11:33 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…