দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোস্যার মিডিয়া যেমন অনেক অপকর্মের জন্য দায়ি বলে বিবেচিত হয়, ঠিক তেমনি এইসব সোস্যাল মিডিয়া আবার অনেক কল্যাণকর কাজেও আসে। এবার ফেসবুকের কারণে রক্ষা পেয়েছে ৭শ’ বছরের পুরোনো মসজিদের মিনার!
কিভাবে এটি সম্ভব হলো সে কাহিনীই রয়েছে আজ। উজবেকিস্তানের পূর্বাঞ্চলীয় আন্দিজান শহরের ৭শ’ বছরের পুরনো একটি মিনার অবস্থিত শহরের কেন্দ্রে। এই মিনারটি ভেঙ্গে একটি ফোয়ারা তৈরির পরিকল্পনা করেছিল নগর কর্তৃপক্ষ। এই পরিকল্পনার পেছনে ছিলেন স্বয়ং উজবেকিস্তানের প্রধানমন্ত্রী শাভকাট মিরজিয়োয়েভ। কাজ শুরুর কথা মার্চ মাসে।
কিন্তু স্থানীয় কিছু ইতিহাসবিদ ও সংরক্ষণবাদিরা এই পরিকল্পনার কথা জেনে ফেলেন। তারা এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিরজিয়োয়েভের কাছে চিঠি লিখে আপত্তিও জানান। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোও সে কারণে প্রাচীন এই মিনারটি ভেঙ্গে ফেলার পরিকল্পনায় উদ্বেগ জানায়। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।
সোস্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে খবরটি নিয়ে বিস্তর লেখালেখি শুরু হয়ে যায়। এরপর বাধ্যহয়ে নড়েচড়ে বসে উজবেক সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ হতে আন্দিজানে একটি কমিশন পাঠিয়ে যারা আপত্তি করছেন তাদের মতামত নেওয়া হয়। অবশেষে শহরের উন্নয়ন পরিকল্পনা হতে মিনারের জায়গায় ফোয়ারা তৈরির অংশটি বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, জনগণের ইচ্ছে-অনিচ্ছার মূল্য দেওয়ার ঘটনা উজবেকিস্তানে খুবই বিরল। আর তাই জনমতের চাপের মুখে পরিকল্পনা বদলের এই ঘটনায় অনেকেই বিস্মিত হন।
This post was last modified on জুলাই ৩, ২০১৮ 11:47 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…