Categories: বিনোদন

টিভি নাটকে এক প্রতিবাদী চরিত্রে আলভী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলভী বর্তমান সময়ে টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম এক অভিনেত্রী। এবার টিভি নাটকে এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করলেন আলভী!

গ্রামের এক সহজ-সরল মেয়ে। কিন্তু গ্রামের আর পাঁচজনের মতো সে নয়। বেশ বেপরোয়াভাবে চলাচল করেন। দাপিয়ে সাইকেল চালিয়ে বেড়ায় সে। গাছে উঠে ডাব পাড়ে। তাস খেলে নাকি আবার গভীর রাত পর্যন্ত ক্যারাম খেলে মোড়ের দোকানে! কিন্তু ভীষণ প্রতিবাদী সে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকেই পাওয়া যায় সবার আগে। লাঠিসোটা নিয়ে এগিয়ে যায় সবার উপকারে।

‘এমন একটি চরিত্রে’ অভিনয় করলেন আলভী। এটি একটি নতুন ধারাবাহিক। নাম ‘বাসন্তীপুর’। অবশ্য নাম পরিবর্তনও হতে পারে- এমন কথা সংবাদ মাধ্যমকে বলেছেন, ধারাবাহিকটির চিত্রনাট্যকার বরজাহান হোসেন। এই নাটকটি ফরিদুল হাসান পরিচালনা করছেন। ইতিমধ্যে নাটকটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে।

Related Post

তবে ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে মূলত আলভীকে কেন্দ্র করেই। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, ডি.এ তায়েব, মাহমুদুল ইসলাম মিঠু, মম মোর্শেদ, তমাল প্রমুখ। ‘বাসন্তীপুর’ ধারাবাহিকটি আরটিভিতে প্রচার হবে বলে জানানো হয়েছে।

This post was last modified on জানুয়ারি ৫, ২০১৬ 11:18 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে