দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন একটি খবর সকলকে তাক লাগিয়ে দিয়েছে। খবরটি হলো ৩,৫০০ কৃতদাস নাকি রয়েছে আইএসের নিয়ন্ত্রণে! জাতিসংঘের ত্রাণ মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাকে ইসলামিক স্টেট (আইএস) এর হাতে ৩,৫০০ কৃতদাস হিসেবে বন্দী রয়েছে। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, বন্দী এসব মানুষের বেশিরভাগই নারী এবং শিশু।
গত মঙ্গলবার জাতিসংঘের জেনেভা দপ্তর হতে ইরাকে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, কট্টর এই গোষ্ঠীটি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও সম্ভাব্য গণহত্যার মতো অপরাধ করেছে। নির্দিষ্টভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধেই এসব অপরাধ করা হয়েছে।
এক রিপোর্টে বলা হয়, ইরাকে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের হিসাবে চলমান সময়ে ৩,৫০০ মানুষকে বন্দি করে দাস হিসেবে ব্যবহার করছে আইএস।
উল্লেখ্য, আইএস শুধু ইরাকই নয়, প্রতিবেশী দেশ সিরিয়ার বিশাল অংশও দখল করে রেখেছে। প্রতিবেদনে ইরাকি নিরাপত্তা বাহিনীগুলো এবং মিত্র কুর্দি পেশমেরগা যোদ্ধাদেরসহ অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও বেসামরিকদের হত্যা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে।
This post was last modified on জানুয়ারি ২১, ২০১৬ 12:49 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…