তেল হতে আইএস’এর মাসে আয় ৫০ মিলিয়ন ডলার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তেল হতে আইএস’এর মাসে আয় ৫০ মিলিয়ন ডলার! আর সেই সুবাদে বিশ্বের সবচেয়ে সম্পদশালী সন্ত্রাসী দলের অন্যতম হলো ইসলামিক স্টেট (আইএস)।

এই দলটি অবৈধ তেল বিক্রি ও মুক্তিপণ আদায় করে প্রতিমাসে কোটি কোটি ডলার আয় করে আসছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের নিকট হতে এই তেল কিনছে পশ্চিমা দেশগুলোই!

শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি রিপোর্টের উদ্বৃতি দিয়ে এক সংবাদে বলা হয়, আইএস ইরাক এবং সিরিয়ার এক বিরাট ভূখণ্ড দখল করে রেখেছে। আইএস এখন বিশ্বের ধনী এবং আর্থিক দিক দিয়ে সবচেয়ে অভিজ্ঞ সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই দলটি তাদের প্রাথমিক অর্থ সংগ্রহ কৌশলের বলে প্রতিমাসে কোটি কোটি ডলার আদায় করছে।

Related Post

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের এসব কৌশলের মধ্যে রয়েছে চুরি করা তেল বিক্রি, অপহৃত ব্যক্তিদের নিকট হতে মুক্তিপণ আদায়, ধনী মানুষের সম্পদ লুণ্ঠন এবং পরিমাণে কম হলেও সিরিয়া এবং ইরাকের বাইরে সমর্থকদের নিকট হতে চাঁদা সংগ্রহ।

অপরদিকে অধিকৃত তেল শোধনাগার হতে তেল বিক্রি করতে জঙ্গীরা সিরিয়া এবং ইরাকের তেল ক্ষেত্রগুলো হতে প্রতিদিন প্রায় ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন করছে। তাতে তাদের দৈনিক ১০ লাখ ডলার আয় হচ্ছে।

আইএস কিছু তুর্কির যোগসাজসে অনেক ধরনের দালালের কাছে কম দামে এসব তেল বিক্রি করছে। তারপর দালালরা পুনর্বিক্রয়ের জন্য এইসব তেল পরিবহন করছে। ইরাকে কুর্দিদের নিকটেও তেল বিক্রি করা হয়। এরা এসব তেল আবার তুরস্কে বিক্রি করে।

This post was last modified on অক্টোবর ২৯, ২০১৫ 11:51 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে