দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১১ মার্চ মুক্তি পাচ্ছে ‘পাগল তোর জন্যরে’ খ্যাত পরিচালক মঈন বিশ্বাস সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা ‘বুলেট বাবু’।
‘বুলেট বাবু’ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অ্যাকশন হিরো রোহান। তার সঙ্গে আরও রয়েছেন আলেকজান্ডার বো, অলরাউন্ডার ওমর সানী, একযুগ পর খলনায়ক রুপে অভিষেক হওয়া মেহেদী, ড্যানি সিডাক, জাদু আজাদ, শিবা শানু, সাদেক বাচ্চু শাকিরা, ইমু সিকদার, আইটেম কন্যা বিপাশা কবির প্রমুখ। ছবিটির সংগীতে রয়েছেন ঈমরান, পড়শী, বেলাল খান।
ছবিটি সম্পর্কে পরিচালক মঈন বিশ্বাস বলেছেন, ‘একটি সিনেমাতে যেমন বিগবাজেট, ভাল লোকেশনের প্রয়োজন রয়েছে সেইসঙ্গে ভালো আর্টিস্টদের প্রয়োজন রয়েছে। সে কারণে আমি আমার সিনেমাতে তারকাদের মেলা বসিয়েছি, যাতে দর্শকের কাছে সিনেমাটি পরিপূর্ণভাবে বিনোদনের প্যাকেজ হয়।’
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রোহান বলেছেন, শুধু এতোটুকুই বলছি ‘বুলেট বাবু’ বড় বড় তারকাদের নিয়ে তৈরি একটি পরিপূর্ণ রুচিশীল সিনেমা। যার প্রমাণ আপনারা সিনেমা হলে গিয়ে পাবেন। সব ধরনের দর্শক সাচ্ছন্দ্যে গ্রহণ করবেন সিনেমাটি।
This post was last modified on ফেব্রুয়ারি ২৯, ২০১৬ 9:07 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…